বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
পে স্কেল সংক্রান্ত নতুন নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ রামেক হাসপাতালের নির্মাণাধীন ভবনের বারান্দা থেকে পড়ে এক শিশুর মৃত্যু মাদক কারবারিদের হামলায় ডিবি, এসআই তিন পুলিশ সদস্য আহত ফ্যাসিস্টদের ফেরার অদৃশ্য হস্তক্ষেপ আন্তর্জাতিক সমর্থন পাবে না: রিজভী গাজীপুরে গাড়ি চাপায় মোটরসাইকেল আরোহী স্ত্রী-সন্তানসহ তিনজন নিহত জুলাই যোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হননি, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ কপ-৩১ অনুষ্ঠানের আগে শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর আবারও অসন্তোষ দেখা দিয়েছে সাভারের পোশাক কারখানাগুলোতে ছাত্রশক্তির হাসিবের ওপর হামলার ঘটনায় শ্রীমঙ্গল থানায় ছাত্রলীগের ১৬ জনের বিরুদ্ধে মামলা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্টেশনে ট্রেনে আগুন, আটক ২
Advertise with us

ক্ষমতাচ্যুত শেখ হাসিনার প্রত্যর্পণ, আইন অনুযায়ীই করা হবে: রণধীর জয়সওয়াল

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১১ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ক্ষমতাচ্যুত শেখ হাসিনার প্রত্যর্পণ, আইন অনুযায়ীই করা হবে: রণধীর জয়সওয়াল

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ, আইন অনুযায়ীই করা হবে বলে জানিয়েছে ভারত। মঙ্গলবার সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে এ কথা জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। খবর রয়টার্সের।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, শেখ হাসিনার ফেরার বিষয়টি দুই দেশের মধ্যে বিদ্যমান আইনি প্রক্রিয়া ও চুক্তির মাধ্যমেই সমাধান করা হবে। শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন প্রত্যাখ্যান করার বিষয়ে বাংলাদেশের হাইকমিশনই সবচেয়ে ভালো তথ্য দিতে পারবে।

এদিকে, গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে নতুন কোনো অগ্রগতির তথ্য দেয়নি ভারত। এর আগে তিনি জানিয়েছিলেন, দুই দেশের অভিন্ন নদীগুলোর বিষয়ে আলোচনার আনুষ্ঠানিক মাধ্যম যৌথ নদী কমিশন।
আগামী বৃহস্পতিবার শেষ হচ্ছে গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ।

রণধীর জয়সওয়াল বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের আবেদনসংক্রান্ত চিঠির বিষয়ে যেমনটি আমি বলেছি, এটি সম্পূর্ণ আইনি ও বিচার বিভাগীয় প্রক্রিয়া। সেই অনুযায়ীই বিষয়টি এগিয়ে নেওয়া হবে। এবং তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র প্রত্যাখ্যানের বিষয়টি সবচেয়ে ভালো বলতে পারবে বাংলদেশ হাইকমিশন।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়