শুক্রবার ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
‘শ্রমিক আন্দোলনে অরাজকতায় জড়িত আওয়ামী লীগ-সংশ্লিষ্ট কারখানার মালিকরা’ ভারতের ভিসা আবেদনে যুক্ত হলো নতুন ফরম, দিতে হবে যেসব তথ্য দ্বিতীয় দিনে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে ৩ জাহাজ, যাচ্ছেন ১৫৫৮ পর্যটক আরিফ হত্যা মামলায় শেখ হাসিনার তথ্য উপদেষ্টা কে কারাগারে আটক রাখার আবেদন ডেপুটি স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফরেন পলিসি এ্যাডভাইজার বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক দিন দিন বৃদ্ধি পাচ্ছে: স্পিকার খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী গাজীপুরের শিল্পাঞ্চলে ফিরেছে শান্ত পরিবেশ ও কর্মচাঞ্চল্য হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ট্রাভেল পাশ ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজধানীতে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত
Advertise with us

‘শ্রমিক আন্দোলনে অরাজকতায় জড়িত আওয়ামী লীগ-সংশ্লিষ্ট কারখানার মালিকরা’

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘শ্রমিক আন্দোলনে অরাজকতায় জড়িত আওয়ামী লীগ-সংশ্লিষ্ট কারখানার মালিকরা’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, শ্রমিক আন্দোলনে উসকানি দেওয়া হয়েছে প্রতিবেশী রাষ্ট্র থেকে। একটি কৃত্রিম সংকট তৈরির জন্যই এসব করা হচ্ছে। পলাতক শক্তিও আত্মগোপনে থেকে নানা কাজ করছে। আওয়ামী লীগ-সংশ্লিষ্ট কারখানার মালিকরাও এই অরাজকতার সঙ্গে জড়িত।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি নিয়ে শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন পোশাকশ্রমিকদের আন্দোলনের আড়ালে উসকানি দিয়ে ফ্যাসিবাদের পুনরুত্থানের চেষ্টা করছে ছাত্রলীগ ও যুবলীগ।

আন্দোলনের প্রতি বিরোধী দলের সংহতি প্রকাশের প্রসঙ্গে তিনি বলেন, এটি ফ্যাসিবাদের সঙ্গে তাদের গোপন সম্পর্কের প্রমাণ। তার দাবি, শ্রমিক আন্দোলনের সংকট নিরসন হয়েছে। কিন্তু এখন যা হচ্ছে, তা ফ্যাসিবাদী রাজনীতি। তবে উসকানি দিয়ে উত্তেজনা তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করলে কেউই লাভবান হবে না।

সরকার ও জনগণ প্রস্তুত আছে জানিয়ে রিজভী বলেন, কোনও অরাজকতার সুযোগ নেই; জনগণই তা প্রতিহত করবে। ৭ নভেম্বর উপলক্ষে আয়োজিত কর্মসূচির নিরাপত্তাও জনগণ দেবে বলে জানান তিনি।

রিজভী জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি সাত দিনের কর্মসূচি নিয়েছে। শনিবার (৭ নভেম্বর) রাজধানীসহ সারা দেশের অধিকাংশ জেলা ও মহানগরে শোভাযাত্রা (র‍্যালি) হবে। এর মধ্যে সকাল সাড়ে ৮টায় শেরে বাংলা নগরে জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর তিনি দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে শোভাযাত্রার উদ্বোধন করবেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়