রবিবার ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
কিছুক্ষণ পরই শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়, আদালতে আসামিরা আধা ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু ঢাকা মহানগরকে বাসযোগ্য মনে হয় না ‘মাস্টার সাহেব, আপনি আমার জন্য চোখের জল ফেলেছেন, প্রতিদানে আমি জনম জনম কাঁদিব’ বিদ্যুৎ-জ্বালানির দাম বৃদ্ধি বাজারে খুব বেশি প্রভাব ফেলবে না কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২ বিমানবন্দরে আগুন: তদন্তে কমিটি,সকালেই প্রাথমিক প্রতিবেদন দিতে নির্দেশ দৌলতদিয়া ফেরিঘাটে আবারও পদ্মায় ডুবে গেলো বাস সরকারি বাসে বেসরকারি থাবা, পকেট ভরছেন শীর্ষ কর্মকর্তারা বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
Advertise with us

খালে পড়ে ছিল ড্রামভর্তি ডিজেল, জব্দ করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০১ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

খালে পড়ে ছিল ড্রামভর্তি ডিজেল, জব্দ করেছে পুলিশ

লক্ষ্মীপুরের রামগতির একটি খালে ডিজেল ভর্তি আটটি প্লাস্টিকের ড্রাম পড়ে ছিল। খবর পেয়ে রামগতি থানা পুলিশ ড্রামগুলো জব্দ করে। তবে সেগুলোর মালিকের সন্ধান পাওয়া যায়নি। আটটি ড্রামে ১৩৬০ লিটার ডিজেল ছিল বলে জানায় পুলিশ।যার বাজার মূল্য এক লাখ ৩৬ হাজার টাকা।

বুধবার (১ এপ্রিল) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী এ তথ্য জানিয়েন।

তিনি জানান, মঙ্গলবার (৩১ মার্চ) রাতে রামগতি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডের আসল পাড়া গ্রামের মৎস্য অবতরণ কেন্দ্রের দক্ষিণ পাশের খালের মধ্যে থেকে পরিত্যক্ত আটটি প্লাস্টিকের ড্রাম উদ্ধার করে। প্রতি ড্রামে ১৭০ লিটার করে ১৩৬০ লিটার ডিজেল ছিল।

কতিপয় অসাধু ব্যবসায়ী ডিজেলগুলো অবৈধভাবে ভোলা জেলা থেকে এনে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে ঐ স্থানে মজুদ করে রাখে। স্থানীয় শ্রমিকদের সহায়তায় পুলিশ ডিজেলের ড্রামগুলো উদ্ধার করে জব্দ করে। ডিজেলের মালিকের কোন হদিস পাওয়া যায়নি বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়