বুধবার ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব বিএফআইইউর দেশে প্রায় ৪০ লাখ ব্যবসা প্রতিষ্ঠানে চালু হয়েছে বাংলা কিউআর স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুলের বাদীপক্ষের সঙ্গে আপস-মীমাংসা রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ বৃদ্ধির জন্য চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির প্রথমবারের মতো ত্রৈমাসিক ভিত্তিক মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক ফুটপাত উচ্ছেদ অভিযানে হামলা চালিয়েছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক চাহিদা অনুযায়ী দেশে আসছে ১৯ কার্গো এলএনজি মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দুই দেশের প্রধানমন্ত্রী একসঙ্গে বসলে সব সমস্যারই সমাধান সম্ভব: ত্রিবেদী আজ ৩০ সেপ্টেম্বর, জাতীয় কন্যাশিশু দিবস
Advertise with us

আগামীকাল ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ফেনীজুড়ে চলছে প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আগামীকাল ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ফেনীজুড়ে চলছে প্রস্তুতি

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো আগামীকাল (বৃহস্পতিবার, ১ অক্টোবর) ফেনী সফরে যাবেন তারেক রহমান। এই সফর ঘিরে ফেনীজুড়ে চলছে প্রস্তুতি। বন্যা নিয়ন্ত্রণ, নদীভাঙন রোধ, শিক্ষা ও স্বাস্থ্যসহ স্থানীয়দের দীর্ঘদিনের বিভিন্ন প্রত্যাশাও সামনে আসছে প্রধানমন্ত্রীর এ এই সফর ঘিরে।

তারেক রহমানের মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পৈত্রিক জেলা ফেনী। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শহর থেকে প্রত্যন্ত গ্রামজুড়ে চলছে প্রস্তুতি, সবখানে উৎসবমুখর পরিবেশ, উচ্ছ্বসিত নেতাকর্মীরা। তারা বলছেন, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি আবেগের দিক থেকেও এই সফর বিশেষ গুরুত্বপূর্ণ।

ফেনী-১ আসন—ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া নিয়ে গঠিত। এই আসন থেকেই একাধিকবার নির্বাচিত হয়েছিলেন তারেক রহমানের মা খালেদা জিয়া। এবার প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রত্যাশাও তাই বেশি।

ফেনীর উত্তরের তিন উপজেলা—ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া। বর্ষা এলেই বন্যা ও জলাবদ্ধতার শঙ্কা তাড়া করে এখানকার মানুষকে। দক্ষিণের এলাকাগুলোতে রয়েছে নদীভাঙনের সমস্যা। তাই প্রধানমন্ত্রীর সফরে স্থানীয়দের অন্যতম প্রত্যাশা—বন্যা নিয়ন্ত্রণ ও নদীভাঙন রোধে কার্যকর উদ্যোগ।

১ অক্টোবর পরশুরামে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া শিক্ষা ও স্বাস্থ্য খাতেও রয়েছে স্থানীয়দের দীর্ঘদিনের দাবি। একটি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রত্যাশা জানিয়ে আসছেন ফেনীবাসী।

ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম বলেন, ‘এখানে এসে তিনি আমাদের এই এলাকার মানুষের দীর্ঘদিনের যে দাবি, মানুষের কষ্ট থেকে উদ্ধার করার জন্য যে বাঁধ, একটু বৃষ্টি হলেই আমরা পানিতে ভেসে যাই— সেই বাঁধের কাজ আগামী ১ তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধন করবেন।’

সফরে বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ এবং সরকারি দপ্তরে স্থাপিত সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করার কথাও রয়েছে। এছাড়া ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কার্যক্রম এবং ইমাম-পুরোহিতদের সম্মানীসহ দরিদ্র ও অসহায় মানুষের সহায়তা কার্যক্রমেও অংশ নেবেন প্রধানমন্ত্রী।

মায়ের পৈত্রিক জেলা ফেনীতে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম সফর ঘিরে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। রাজনৈতিক আবেগের সঙ্গে উন্নয়ন-প্রত্যাশা—দুই মিলিয়ে প্রধানমন্ত্রীর এ সফরের দিকে তাকিয়ে ফেনীবাসী।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়