সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
থানায় বসেই হত্যার হুমকি পান এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. মাহমুদা মিতু ৬১ বাংলাদেশি ওমরাহ যাত্রী নিরুদ্দেশ, এজেন্সিকে ধর্ম মন্ত্রণালয়ের চিঠি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড গণমাধ্যমে প্রচার আইনত নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী পিরোজপুরে বিএনপি নেতার বাড়ি ও দুইটি দলীয় কার্যালয়ে হামলা-ভাঙচুর ঝিনাইদহে রেল স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপ দুর্বৃত্তদের ফ্যাসিস্টকে পেছনের দরজা দিয়ে মানুষ আসতে দিবে না: রিজভী খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে ঐক্যবদ্ধ হচ্ছে বিরোধীজোট দেশেকে গতিশীল করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন বঙ্গোপসাগরে নিম্নচাপটি আরও ঘণীভূত, আজ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
Advertise with us

গোপালগঞ্জের ডিসিকে প্রত্যাহার ও এসপিকে বদলি করেলা সরকার

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৫ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গোপালগঞ্জের ডিসিকে প্রত্যাহার ও এসপিকে বদলি করেলা সরকার

গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ–উজ–জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত করা হয়েছে। এই জেলায় নতুন জেলা প্রশাসক হিসেবে হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজকে দায়িত্ব দিয়েছে সরকার।

এছাড়া গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহকেও বদলি করা হয়েছে। তাকে ফেনীর এসপি হিসেবে বদিল করা হয়েছে। আর ফেনীর বর্তমান এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন এসপি করা হয়েছে।

আজ (রোববার, ১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

আজ গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এসময় তাদের অনেকের হাতে লগি-বইঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা, বল্লমসহ দেশি অস্ত্র দেখা যায়। মহড়া দেয়ার সময় তাদের কারও কারও মাথায় ছিল হেলমেট। তারা বিভিন্ন স্লোগান দেন।

এই পরিস্থিতির মধ্যেই গোপালগঞ্জের প্রশাসন ও পুলিশের শীর্ষ দুই পদে পরিবর্তন আনল সরকার।

এদিকে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে হবিগঞ্জের ডিসি করা হয়েছে। আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবীরকে চুয়াডাঙ্গার ডিসি করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়