মঙ্গলবার ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
ডাকাতের মারধরে গ্যারেজ মালিক নিহত, ৭২টি ব্যাটারি ও ২ অটোরিকশা লুট প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের মতবিনিময় চলছে ঢাকার বস্তি উন্নয়নে পরীক্ষামূলক প্রকল্প নিতে চায় বিশ্বব্যাংক ৩০ নভেম্বরের মধ্যে থার্ড টার্মিনালের চুক্তি, ১৬ ডিসেম্বর আংশিক চালু নারায়ণগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে বাস-ট্রাকে আগুন ঘুরছে চাকা, বাড়ছে লোকসান: পিংক বাসে ১ টাকা আয়ে খরচ ৪ টাকারও বেশি শাহজালাল বিমানবন্দর থেকে আটক শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’ চট্টগ্রামে চুরি হওয়া পুলিশের সেই ভ্যান চলে যেকোনো গাড়ির চাবি দিয়ে দেশে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পুলিশে নতুন ১৪ হাজার পদ সৃজনের অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
Advertise with us

১০ম মিনিটে খেলা থামিয়ে সম্মাননা, বুয়েনস আকাশে শব্দের প্রতিধ্বনি-মেসি, মেসি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৭ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

১০ম মিনিটে খেলা থামিয়ে সম্মাননা, বুয়েনস আকাশে শব্দের প্রতিধ্বনি-মেসি, মেসি

নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমেছেন লিওনেল মেসি। এলএমটেনের সম্মানে ম্যাচের দশম মিনিটে খেলায় প্রায় দেড় মিনিটের বিরতি আসে।

বুধবার (৭ অক্টোবর) আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের ঐতিহ্যবাহী এস্তাদিও মনুমেন্তাল স্টেডিয়ামে মেসির বিদায়ী ম্যাচে দেখা যায় এ দৃশ্য।

ম্যাচ চলাকালীনই মেসির সম্মানে ১০ম মিনিটে খেলা থামিয়ে দেন রেফারি। মাঠে উপস্থিত দর্শকরা দাঁড়িয়ে হাততালি আর ‘ওলে ওলে মেসি’ স্লোগানে মহাতারকাকে অভিবাদন জানান।

এসময় মাঠে থাকা খেলোয়াড়েরাও মেসির সঙ্গে হাত মিলিয়ে শুভেচ্ছা জানান মেসিকে। স্টেডিয়ামজুড়েও ঝলকানির দেখা মেলে বারংবার। মনুমেন্তাল আর বুয়েনস আইরেসের আকাশে একটা শব্দের প্রতিধ্বনিই শোনা যায়। মেসি, মেসি……

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়