বৃহস্পতিবার ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
সরকার নিরপেক্ষ ও দক্ষ সিভিল সার্ভিস তৈরির চেষ্টা করছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী চট্টগ্রাম বন্দরের এনসিটির সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের ১৫ বছরের চুক্তি অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক পুলিশ সার্জেন্টের ৩ বছরের কারাদণ্ড শিক্ষকদের দাবিগুলো পর্যায়ক্রমে সরকার মেনে নেবে: রিজভী দুর্নীতি করে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা বন্ধ করেছিল ফ্যাসিবাদী সরকার ঠাকুরগাঁও ১ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ হঠাৎ অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার পর ওসিরে মৃত্যু সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত দুই প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের প্রয়জন: এ্যানি সব সংকট ছাপিয়ে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ধারায় ফিরেছে বাংলাদেশ
Advertise with us

সরকার নিরপেক্ষ ও দক্ষ সিভিল সার্ভিস তৈরির চেষ্টা করছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সরকার নিরপেক্ষ ও দক্ষ সিভিল সার্ভিস তৈরির চেষ্টা করছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছেন, বিএনপি সরকার একটি নিরপেক্ষ, সৎ ও দক্ষ সিভিল সার্ভিস তৈরির চেষ্টা করছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে ১৪৬, ১৪৭ ও ১৪৮তম আইন ও প্রশাসন কোর্স-এর সনদ প্রদান ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মো. আব্দুল বারী বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আমরা সচেষ্ট। ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হলে দেশের সিভিল সার্ভিস আবার ও নষ্ট হয়ে যাবে। দীর্ঘ ফ্যাসিজমের কারণে সরকারি কর্মকর্তাদের মধ্যে সমস্যা তৈরি হয়েছে, দেশের প্রতিষ্ঠাগুলো ধ্বংস হয়ে গেছে। যে কারণে কর্মকর্তারা যে লক্ষ্য নিয়ে সার্ভিসে এসেছে সে লক্ষ্য থেকে পিছু সরে গিয়েছে।

তিনি আরও বলেন, সরকারের রাজনৈতিক বিষয় বাস্তবায়ন করা সিভিল সার্ভিসের কাজ নয়। তার কাজ সরকারের পলিসি বাস্তবায়ন করা।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ন্যায়পরায়ণতা ও নিরপেক্ষতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। হতাশ হওয়ার কোনো সুযোগ নেই। এই দেশটা গড়ার দায়িত্ব আপনাদের।

তিনি বলেন, একটা ভঙ্গুর অর্থনীতির ওপর সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এরপরও কর্মকর্তাদের বেতন বৃদ্ধি করেছে সরকার। আমরা প্রত্যেকে কাজ করলেই দেশ এগিয়ে যাবে।

আব্দুল বারী আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শত শত মানুষ জীবন দিয়েছে, কেননা তারা চেয়েছে এদেশে যেন আর কখনো বৈষম্য ফিরে না আসে। নিজে কী পেলাম সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো সমাজকে কী দিতে পেরেছি। সকল ক্ষেত্রে সততা ও দক্ষতাকে সামনে রেখেই এগিয়ে যেতে হবে।

বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর ড. মোহাম্মদ আলতাফ উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও অনুবিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়