মঙ্গলবার ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্টোর বিল্ডিংয়ে আগুন ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সংশোধন হতে হবে: স্পিকার নাটোরে সড়ক দুর্ঘটনায় ৮ জনের পরিচয় শনাক্ত, তদন্ত কমিটি গঠন প্রতিমন্ত্রীর প্রকাশ্যে অস্ত্র বহন করা ঠিক নয়,  তবে কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থপাচার মামলায় এক দিনের রিমান্ডে ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি ব্রাহ্মণবাড়িয়া- কুমিল্লা সীমান্তবর্তী ৫৬টি দুর্গাপূজা মণ্ডপে বিজিবির নিরাপত্তা জোরদার প্রধানমন্ত্রীর জাপান সফরে বেসরকারি বিনিয়োগ ও কৌশলগত সম্পর্ক বাড়ার প্রত্যাশা বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির দ্বিতীয় কোনো দেশ নেই: বাণিজ্যমন্ত্রী সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী চট্টগ্রামে পৌঁছেছেন জামায়াত আমির
Advertise with us

সীতাকুণ্ডে যুবদলকর্মীকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৮ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সীতাকুণ্ডে যুবদলকর্মীকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেফতার ৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদলকর্মী বাপ্পিকে গুলি করে হত্যার ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, তাদের কাছ থেকে ১টি পিস্তল, ১টি রিভলবার ও একটি দেশীয় এলজি উদ্ধার করা হয়। এদিকে, ব্যবসায়িক দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকান্ড বলেও জানায় পুলিশ। এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

এর আগে, শুক্রবার (১৬ অক্টোবর) রাতে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডের অলিনগরে ৮-১০ জন তারেক হোসেন বাপ্পি ও তাফসির আলম শাওনের গতিরোধ করে তাদের এলোপাতাড়ি মারধর করে। এক পর্যায়ে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

স্থানীয়রা বাপ্পি ও শাওনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাপ্পিকে মৃত ঘোষণা করে। শাওনের অবস্থা আশংকাজনক হওয়ায় আইসিইউতে ভর্তি করা হয়। এই ঘটনায় বাপ্পির পরিবার মামলা দায়ের করলে অভিযান শুরু করে পুলিশ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়