
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৯ বার পঠিত | পড়ুন মিনিটে

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করে কক্সবাজার জেলা প্রশাসন।
এ সময় কক্সবাজার জেলা প্রশাসক মো. আ. মান্নান, সিআইডির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদসহ স্বজন ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল থেকে স্বজনরা কক্সবাজার সদর হাসপাতালের মর্গে আসতে শুরু করেন। স্বজনদের অনেকে ঘটনার বর্ণনা দেন।
এদিকে, সোমবার (২৬ অক্টোবর) বিকেলে ঢাকার সিআইডি ল্যাব থেকে ডিএনএ রিপোর্ট আসে পুলিশের কাছে। যেখানে ১০ জনের পরিচয় শনাক্ত হয়।
কক্সবাজার জেলা প্রশাসক মো. আ. আব্দুল মান্নান জানান, নিহতদের জনপ্রতি সরকার প্রাথমিকভাবে ৫০ হাজার টাকা করে বরাদ্দ করেছে।
