বৃহস্পতিবার ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
যানজট নিরসনে এবার মনোরেল চালুর চিন্তা সরকারের ভারতে অনুপ্রবেশকালে শেরপুর সীমান্তে আটক ১২ গ্রামীণ ব্যাংকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় জাতিসংঘের প্রতিক্রিয়া গোপালগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ২১ প্লাটুন বিজিবি মোতায়েন পেট্রোল বোমা নিক্ষেপ করেই পালানোর চেষ্টা, নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগের ৫ জন গ্রেপ্তার নাটোরে বিএনপির প্রধান কার্যালয় লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ আলোচিত মডেল ও উদ্যোক্তা মেঘনা আলমকে দুদকে তলব পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নিয়ে প্রস্তাব সিপিডির ককটেল ফাটিয়ে ও গাড়ি পুড়িয়ে গণতন্ত্রের পথ রুদ্ধ করা যাবে না: রিজভী পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুনে দিয়েছে দুর্বৃত্তরা, হেলপার নিহত
Advertise with us

নাটোরে বিএনপির প্রধান কার্যালয় লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নাটোরে বিএনপির প্রধান কার্যালয় লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ

নাটোরের গুরুদাসপুরে চাপিলা ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয় লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চৌদ্দমাথা এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়— রাত আড়াইটার দিকে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা চাপিলা ইউনিয়ন বিএনপি কার্যালয় লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে। এতে বিকট শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা ঘর থেকে বেরিয়ে এলে দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে ধোঁয়া দেখতে পান স্থানীয়রা।

চাপিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাফর ইকবাল নয়ন জানান, বিকট শব্দ শুনে স্থানীয় লোকজন ও বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে এগিয়ে আসেন এবং দুর্বৃত্তদের ধাওয়া করেন। তবে তারা পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনার প্রতিবাদে আজ বিকেল ৩টায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে স্থানীয় বিএনপি।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে দুটি ককটেলের খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়