
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ১১ বার পঠিত | পড়ুন মিনিটে

বৈরী আবহাওয়ার কারণে সোয়া দুই ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) ভোর পৌনে ৬টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম আব্দুস সালাম।
তিনি বলেন, মধ্যরাত থেকেই পদ্মা নদীর বুকে কুয়াশা পড়তে শুরু করে। রাত সোয়া ৩টার পর থেকে নৌপথে ফেরি চলাচলের দিকনির্দেশক (মার্কিং বাতি) আলো অস্পষ্ট হয়ে আসে।
দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
ভোর পৌনে ৬টার দিকে পদ্মা নদীর মাঝখানে কুয়াশার তীব্রতা কমে এলে পুনরায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকায় যেসব যানবাহন নৌপথ পারাপারের অপেক্ষায় রয়েছে, সেসব যানবাহনকে সিরিয়াল অনুযায়ী পারাপার করা হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।
