
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৮ বার পঠিত | পড়ুন মিনিটে

আগামী জানুয়ারি মাসে খুলনা-ঢাকা নতুন একটি বিরতিহীন ট্রেন চালু হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আসগর লবী। মঙ্গলবার দুপুরে খুলনা রেল স্টেশন পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
ভারত থেকে দ্বিতীয় দফায় কোচ আসার পরে নতুন এ ট্রেনসহ মোংলা ঢাকা রুটেও নতুন ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
এ সময় তিনি আরও বলেন, খুলনা বিভাগে নতুন তিনটি জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনার লক্ষ্য রয়েছে। এরই মধ্যে সাতক্ষীরায় ৩৮ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
লোকসানে থাকা রেল সেক্টরের উন্নয়নেও সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। এজন্য টিকিট কালো বাজারি রোধসহ বিভিন্ন পদক্ষেপও নেওয়া হচ্ছে।
