সোমবার ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
রাবি থিয়েটার বিভাগের শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী মক্কা প্যাক্ট চুক্তি ইতিবাচক মনে করছে এনসিপি: আসিফ মাহমুদ আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯০৩, নিখোঁজ প্রায় ৪ হাজার টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে ১ সেপ্টেম্বর থেকে খুলছে সুন্দরব শাহজালাল বিমানবন্দরে ব্যাগেজ তল্লাশি করে ৬২৫ কার্টন সিগারেট জব্দ সাগর-রুনি হত্যাকাণ্ডে সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর রংপুর হত্যাকাণ্ডের ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন ত্রাণমন্ত্রী ডিএমপির তিনজন ডিসি ও পাঁচজন এডিসির নতুন দায়িত্ব গ্রহণ সুনামগঞ্জে সড়ক প্রস্তুতের কথা বলে গাছ কাটছে বনবিভাগ, তথ্য নেই সড়ক বিভাগের
Advertise with us

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

প্রতিদিনই বাড়ছে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। চলতি বছরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে। এর মধ্যে বৃহস্পতিবার (৯ এপ্রিল) ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় চার শিশুর মৃত্যু হয়েছে। যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, একই সময়ে নতুন করে হামের উপসর্গ নিয়ে ২৭ জন রোগী ভর্তি হয়েছেন। তবে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ২৪ জন। বর্তমানে রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩২ জনে। চলমান এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত মোট ৪৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।

রামেক হাসপাতালের দেওয়া গেল এক সপ্তার তথ্য দেখা গেছে- বৃহস্পতিবার (৯ এপ্রিল) হামের উপসর্গ চার শিশুর মৃত্যু হয়েছে। এরআগের দিন বুধবার (৮ এপ্রিল) তিন শিশু, মঙ্গলবার (৭ এপ্রিল) এক শিশু, সোমবার (৬ এপ্রিল) দুই শিশু, রোববার (৫ এপ্রিল) দুই শিশু, শনিবার (৪ এপ্রিল) তিন শিশু, শুক্রবার (৩ এপ্রিল) একজন শিশুর মৃত্যু হয়েছে হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গে।

চিকিৎসকদের মতে, আক্রান্তদের বড় একটি অংশই শিশু, যারা তুলনামূলকভাবে বেশি ঝুঁকিতে রয়েছে। জ্বর, ফুসকুড়ি, কাশি ও চোখ লাল হওয়া- এ ধরনের উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে আসা জরুরি। দেরি হলে জটিলতা বাড়তে পারে এবং মৃত্যুঝুঁকিও বৃদ্ধি পায়। হামের সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার, আক্রান্তদের পৃথক রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন। তাদের মতে, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়