
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৯ বার পঠিত | পড়ুন মিনিটে

আইএমএফ’র সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
আজ (বৃহস্পতিবার, ১৫ অক্টোবর) সকালে ব্যাংককের কুইন সিরিকিত ন্যাশনাল কনভেনশন সেন্টারে সংস্থাটির উপ-ব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।
আর্থিকখাতের সংস্কারে বাংলাদেশ ভালো করছে বলেও বিশ্বব্যাংক ও আইএমএফ পর্যবেক্ষণ দিয়েছে। এসময় মন্ত্রী বলেন, ‘নীতি-কৌশল বিশ্বাসযোগ্য বলেই উন্নয়ন সহযোগীরা বাংলাদেশের পাশে রয়েছে।’
