বুধবার ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
তারেক রহমান-আনোয়ার ইব্রাহিম ফোনালাপ: গ্যাসসংকট নিরসনে সহায়তার আশ্বাস বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ রাবিতে পাল্টাপাল্টি মারধরের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল প্রবাসীদের সমস্যা সমাধানে আরব আমিরাতের সহযোগিতা চাইলেন প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন শহিদদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান গ্যাস সংকটে অতিষ্ঠ ভোক্তা, বন্ধ হচ্ছে ফিলিং স্টেশন
Advertise with us

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তি পরীক্ষা আজ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৫ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তি পরীক্ষা আজ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আজ শনিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের বিভাগীয় ও জেলা পর্যায়ের নির্বাচিত ১৩৮টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা গ্রহণ করা হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর ৮৮০টি কলেজের মোট ৪ লাখ ৫২ হাজার ৮৭৫টি আসনের বিপরীতে লড়ছেন ৪ লাখ ৫৩ হাজার পরীক্ষার্থী। পরিসংখ্যান অনুযায়ী, প্রতি আসনের জন্য গড়ে প্রায় দুইজন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রবেশপত্র সংক্রান্ত বিশেষ বার্তা

যাঁরা নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশপত্র সংগ্রহ করতে পারেননি, তাঁদের জন্য বিকল্প ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ। এ ক্ষেত্রে প্রাথমিক আবেদন ফরম, এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড এবং মুঠোফোনে প্রাপ্ত রোল নম্বর নিয়ে কেন্দ্রে উপস্থিত হতে বলা হয়েছে। তবে আবেদনপত্রের ছবির সঙ্গে পরীক্ষার্থীর চেহারার মিল না থাকলে কিংবা আবেদন সংশ্লিষ্ট কলেজ থেকে নিশ্চিত (Confirm) করা না হলে পরীক্ষায় বসার সুযোগ মিলবে না।

পরীক্ষার্থীদের জন্য পালনীয় নিয়মাবলি

সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে পরীক্ষার্থীদের জন্য ১০ দফা নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন:

উপস্থিতি: পরীক্ষা শুরুর অন্তত এক ঘণ্টা আগে কেন্দ্রে পৌঁছাতে হবে। পরীক্ষা শুরু হয়ে গেলে কোনোভাবেই হলে ঢোকা যাবে না।

প্রবেশপত্র: অনলাইন থেকে ডাউনলোড করা প্রবেশপত্রটি ‘এ ফোর’ সাইজের অফসেট কাগজে প্রিন্ট করে নির্ধারিত স্থানে স্বাক্ষর করতে হবে।

নিষিদ্ধ সরঞ্জাম: মোবাইল ফোন, ক্যালকুলেটর বা যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনা সম্পূর্ণ নিষিদ্ধ।

প্রয়োজনীয় নথিপত্র: প্রবেশপত্রের সঙ্গে এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই সঙ্গে রাখতে হবে।

ওএমআর পূরণ: উত্তরপত্রে কেবল কালো কালির বল পয়েন্ট কলম ব্যবহার করা যাবে। পেনসিল বা অন্য কোনো সাংকেতিক চিহ্ন ব্যবহার করলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।

আসন বিন্যাস: জটিলতা এড়াতে পরীক্ষা শুরুর তিন দিন আগেই কেন্দ্র বা সংশ্লিষ্ট কলেজের ওয়েবসাইট থেকে আসন বিন্যাস দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।

মান বণ্টন ও মেধাতালিকা

১০০ নম্বরের এই ভর্তি পরীক্ষা এমসিকিউ (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা—তিনটি শাখার জন্যই বাংলা ও ইংরেজিতে ২০ করে এবং সাধারণ জ্ঞানে ২০ নম্বর থাকবে। এছাড়া শাখাভেদে উচ্চমাধ্যমিকের বিষয়ভিত্তিক প্রশ্নের ওপর থাকবে ৪০ নম্বর। পরীক্ষায় পাস নম্বর ৩৫।

ভর্তি পরীক্ষার ফলের সঙ্গে এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ-র যথাক্রমে ৪০ ও ৬০ শতাংশ নম্বর যুক্ত করে চূড়ান্ত মেধাতালিকা প্রস্তুত করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়