সোমবার ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

কোস্টগার্ডের বহরে যুক্ত হচ্ছে হেলিকপ্টার

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কোস্টগার্ডের বহরে যুক্ত হচ্ছে হেলিকপ্টার

উপকূলীয় এলাকায় নিরাপত্তা বাড়াতে কোস্টগার্ডের বহরে হেলিকপ্টার যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

কোস্টগার্ডের ভূয়সী প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি সরকারের নেতৃত্বে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই বাহিনী প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই উপকূলীয় এলাকার পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করছে কোস্টগার্ড। বর্তমানে এই বাহিনী জনগণের আস্থার একটি জায়গায় পরিণত হয়েছে। সরকার বাহিনীটির সার্বিক উন্নয়নে দৃঢ়প্রতিজ্ঞ বলেও তিনি মন্তব্য করেন।

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও সুন্দরবন রক্ষায় কোস্টগার্ডের ভূমিকা তুলে ধরে মন্ত্রী বলেন, বাহিনীর নিয়মিত টহলের কারণে সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত হয়েছে। গত এক বছরে সুন্দরবনে পরিচালিত অভিযানসহ বিভিন্ন সফল কর্মসূচির কথাও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বাহিনীর মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক বলেন, ‘দেশের স্বার্থ রক্ষায় কোস্টগার্ড আজ সর্বমহলে গ্রহণযোগ্যতা অর্জন করেছে। আমাদের সদস্যরা নিরলসভাবে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন।’ দেশের প্রয়োজনে ও নিরাপত্তার কাজে এখন পর্যন্ত এই বাহিনীর ১৬ জন সদস্য প্রাণ দিয়েছেন বলেও জানান তিনি

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়