শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

এক কার্গো এলএনজি ও ৩০ হাজার টন সার কিনছে সরকার

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ৩১ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এক কার্গো এলএনজি ও ৩০ হাজার টন সার কিনছে সরকার

এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার অনুমোদন দিয়েছে সরকার।

এতে ব্যয় হবে ১ হাজার ৮২ কোটি টাকা। গতকাল অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫-এর বিধি-১০৫(৩)(ক) অনুসরণে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় এক কার্গো (১৫-১৬ আগস্ট ২০২৬ সময়ের জন্য ৪২তম) এলএনজি কেনার অনুমোদন দেয়া হয়েছে। সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেডের কাছ থেকে কার্গোটি কেনা হবে। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে ২২ দশমিক ৩৫ ডলার। উৎস করসহ এতে মোট ব্যয় ধরা হয়েছে ৯৪৯ কোটি ৪৩ লাখ ১২ হাজার ১৮৪ টাকা।

২০২৬-২৭ অর্থবছরে দেশের কৃষি খাতের চাহিদা মেটাতে প্রথম লটে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনাসংক্রান্ত শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। বাংলাদেশভিত্তিক কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকে এ সার সংগ্রহ করা হবে। প্রতি টন সারের দাম ধরা হয়েছে ৩৫৭ দশমিক ২৫ ডলার। এতে মোট খরচ হবে ১৩২ কোটি ৬২ লাখ ৯০ হাজার ৬২৫ টাকা।

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়