মঙ্গলবার ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

সুপ্রিম কোর্ট সচিবালয় সরাতে পদক্ষেপ:দুই সচিবকে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৫ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সুপ্রিম কোর্ট সচিবালয় সরাতে পদক্ষেপ:দুই সচিবকে লিগ্যাল নোটিশ

হাইকোর্টের আদেশ অমান্য করে সুপ্রিম কোর্ট সচিবালয় মন্ত্রণালয়ে স্থানান্তরের পদক্ষেপ নেওয়ায় আদালত অবমাননার অভিযোগ এনে আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। মঙ্গলবার (৫ মে) এই নোটিশটি পাঠিয়েছেন শিশির মনির। নোটিশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন আইনজীবী নিজেই।

তিনি জানান, হাইকোর্টের আদেশ অমান্য করে সুপ্রিম কোর্ট সচিবালয় আইন মন্ত্রণালয়ে স্থানান্তরের পদক্ষেপ নেওয়া হয়েছে। এটা সুস্পষ্ট আদলত অবমাননা। এ বিষয়ে আপিল বিভাগেরও কোনো আদেশ নেই। এ কারণেই লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশ প্রাপ্তির দুই সপ্তাহের ভেতর এ বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নিলে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলেও জানিয়েছেন শিশির মনির।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়