বৃহস্পতিবার ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নারায়ণগঞ্জে বিপুল দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬   |   প্রিন্ট   |   ১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নারায়ণগঞ্জে বিপুল দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

নারায়ণগঞ্জের ফতুল্লায় সাঁড়াশি অভিযান চালিয়ে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্রসহ রনি (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৭ মে) ভোরে সদর উপজেলার ফতুল্লা থানাধিন পশ্চিম দেওভোগের হাশেমবাগ এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী। জানা যায়, গ্রেফতারকৃত রনি ফতুল্লার কাশিপুর এলাকার কালু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ফতুল্লা মডেল থানায় একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানায়, ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকায় একটি পরিত্যক্ত টিনশেড ঘরে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র মজুদ রয়েছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় ঘরে তল্লাশি করে সম্পূর্ণ স্টিলের তৈরি ১৫টি তলোয়ার, কাঠের বাটের ৪টি তলোয়ার, ১টি চাকু, স্টিলের ১টি চায়নিজ কুড়াল ও একটি স্টিলের পাইপ পাওয়া যায়। এসব অস্ত্রের সঙ্গে জড়িত অভিযোগে ঘটনাস্থল থেকে রনিকে আটক করা হয়। পরে জব্দকৃত অস্ত্রগুলোসহ আটককৃত রনিকে থানা ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত রনিসহ পলাতক অন্যান্য আসামিদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতারকৃত রনিকে জেলা আদালতে প্রেরণ করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়