শনিবার ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনের দাবিতে চবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৩ মে ২০২৬   |   প্রিন্ট   |   ১০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনের দাবিতে চবিতে মানববন্ধন

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ককে দক্ষিণাঞ্চলের ‘মরণফাঁদ’ আখ্যা দিয়ে দ্রুত সংস্কার ও ৬ লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে ‘বৃহত্তর দক্ষিণ চট্টগ্রাম–কক্সবাজারের সচেতন শিক্ষার্থীবৃন্দের’ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীদের ‘সড়ক সড়ক সড়ক চাই, নিরাপদ সড়ক চাই’, ‘দাবি মোদের একটাই, নিরাপদ সড়ক চাই’, ‘এ মুহূর্তে দরকার, ৬ লেনের সংস্কার’, ‘ওয়ান, টু, থ্রি, ফোর, ওয়ান লাইন নো মোর’ ও ‘৬ লাইনের সড়ক দে, টালবাহানা বাদ দে’ স্লোগান দিতে দেখা যায়।

পেকুয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি দেলোয়ার হোসেন বলেন, চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে যাতায়াত এখন নিরাপত্তাহীন হয়ে পড়েছে। যেখানে নিরাপদে পৌঁছানোর কথা, সেখানে অনেককে প্রাণ হারিয়ে ফিরতে হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে দ্রুত মহাসড়কটি ৬ লেনে উন্নীত করতে হবে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে নিরাপদ করার উদ্যোগ নিতে হবে। যেখানে প্রয়োজন, সেখানে ফ্লাইওভার নির্মাণসহ পূর্ণাঙ্গ অবকাঠামোগত উন্নয়ন করতে হবে। তিনি বলেন, পর্যটন শিল্পের বিকাশ ও বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রেও এ মহাসড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাকসুর কার্যনির্বাহী সদস্য আদনান শরীফ বলেন, এ মহাসড়কের ওপর শত কোটি টাকার বাণিজ্য নির্ভরশীল। অথচ দীর্ঘদিনের সরকারি উদাসীনতায় সড়কটি যেন মৃত্যুঝুঁকিপূর্ণ এলাকায় পরিণত হয়েছে। নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন এবং ৬ লেনের কাজ শুরু করার দাবি জানান তিনি।

অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন। চবি শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল সিদ্দিকী বলেন, সরকার এশিয়ান হাইওয়ে প্রকল্প হাতে নিলেও তা বাস্তবায়নে সময় লাগবে। এর মধ্যে প্রাণহানি এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিকল্প সড়ক নির্মাণের পাশাপাশি ৬ লেনের কাজ দ্রুত শুরু করা প্রয়োজন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়