মঙ্গলবার ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
গ্যাস-বিদ্যুৎ সরবরাহের নিশ্চিতের দাবিকে বলা হচ্ছে হঠকারিতা: নাহিদ সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন উপলক্ষ্যে প্রকাশিত ‌‌‌‌’ই-বুক’‌‌‌‌‌‌‌‌‌‌ ‌‌‌‌‌‌‌‌‌‌‍‍ প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী তীব্র গ্যাস সংকটে আরও বড় হয়েছে গাড়ির লাইন আমরা এই সরকারকে ব্যর্থ দেখতে চাই না: জামায়াত সেক্রেটারি সেপ্টেম্বরে রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেওয়া হবে: তথ্যমন্ত্রী ফ্যাসিস্ট সরকারের আমলে চিকিৎসা খাতে চরম অবহেলা ও লুটপাট হয়েছে বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় বিএনপির সরকার
Advertise with us

সীতাকুণ্ড আল আমিন রেস্টুরেন্টের বিরুদ্ধে বাসি খাবার পরিবেশনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৩ মে ২০২৬   |   প্রিন্ট   |   ২৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সীতাকুণ্ড আল আমিন রেস্টুরেন্টের বিরুদ্ধে বাসি খাবার পরিবেশনের অভিযোগ

মোঃ জয়নাল আবেদীন : সীতাকুণ্ড পৌর সদরের আল আমিন রেস্টুরেন্টের বিরুদ্ধে পচা ও দুর্গন্ধযুক্ত বাসি খাবার পরিবেশনের গুরুতর অভিযোগ উঠেছে। গত ১০ মে (২০২৬) রেস্টুরেন্টটিতে আসা গ্রাহকদের বাসি ও দুর্গন্ধময় নুডলস পরিবেশন করাকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়।

ভুক্তভোগী গ্রাহকরা জানান, পরিবেশন করা নুডলস থেকে এক প্রকার বিশ্রী গন্ধ আসছিল। বিষয়টি নিয়ে তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়ে তারা ভিডিও ধারণ করতে শুরু করলে রেস্টুরেন্টের ম্যানেজার প্রথমে তাদের ওপর ক্ষিপ্ত হন। পরবর্তীতে পরিস্থিতি সামাল দিতে ম্যানেজার নিজেই সেই নুডলস খেয়ে দেখেন এবং দাবি করেন যে, টমেটো অতিরিক্ত নরম হওয়ার কারণে স্বাদে কিছুটা ভিন্নতা এসেছে। তবে গ্রাহকদের অভিযোগ, এটি স্রেফ টমেটোর সমস্যা নয়, বরং খাবারটি ছিল পুরোপুরি বাসি ও পচা।

এ বিষয়ে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ একটি স্থানীয় সংবাদমাধ্যমকে জানায়, নুডলসে প্রায় দুই ঘণ্টা আগে কেটে রাখা পেঁয়াজ দেওয়ায় স্বাদে পরিবর্তন আসতে পারে। তারা দাবি করেন, অভিযোগ পাওয়ার পরপরই গ্রাহকদের নুডলসের পরিবর্তে দুপুরের খাবার দিয়ে বিষয়টি সমাধান করা হয়েছে। তবে একই ভুলের পুনরাবৃত্তি এবং খাবারের দুর্গন্ধের বিষয়ে প্রশ্ন করা হলে কর্তৃপক্ষের পক্ষ থেকে অসংলগ্ন ও বিতর্কিত মন্তব্য পাওয়া যায়।

রেস্টুরেন্টের একজন প্রতিনিধি বলেন, “ভুলের জন্য স্টাফদের বেশি শাসন করলে তারা চাকরি ছেড়ে দেবে, তাতে আমাদেরই ক্ষতি হবে। তবুও গ্রাহকদের সামনে তাদের বিচার করা হয়েছে। এরপরও যদি তারা সাংবাদিকদের কাছে অভিযোগ করে, তবে আমার মনে হয় তারা প্রকৃত মুসলমান নয়।” কর্তৃপক্ষের এমন সাম্প্রদায়িক ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য স্থানীয়দের মধ্যে আরও ক্ষোভের সৃষ্টি করেছে।

আল আমিন রেস্টুরেন্টের বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিবেশ ও নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগ নতুন নয়। গত মাসেও এক স্থানীয় সাংবাদিকের খাবারে ময়লা পাওয়ার ঘটনা ঘটেছিল, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচিত হয়। স্থানীয়দের দাবি, এই রেস্টুরেন্টটি স্থানীয় গ্রাহকদের সেবা ও স্বাস্থ্যের তোয়াক্কা না করে ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

খাবারের মান ও ভোক্তা অধিকার লঙ্ঘনের এই বিষয়ে মন্তব্য জানতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমানের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। সীতাকুণ্ডের সচেতন মহল এই রেস্টুরেন্টের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়