শনিবার ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বৃষ্টিস্নাত কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোংলায় কোস্ট গার্ড স্টেশনে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুর, আহত বেশ কয়েকজন সদস্য উপকূলীয় সাত অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আভাস ইট মেরে মোটরসাইকেল চালককে আহত,গ্রেপ্তার ২ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন ইতিহাসের সর্বোচ্চ বাজেট নিয়ে আজ সংসদে যাচ্ছে তারেক রহমানের সরকার ৫৪ বছরে বাজেটের মঞ্চে অর্থমন্ত্রীদের আলোচিত যত বক্তব্য বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে : প্রধানমন্ত্রী ২০০৯ সালের ফেব্রুয়ারির ঘটনা সশস্ত্র বাহিনীর ওপর বড় আঘাত ছিল: প্রধানমন্ত্রী জর্ডানের ঘাঁটিতে মিসাইল আঘাত হানার দাবি ইরানের
Advertise with us

ট্রাকচাপায় প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী দুই বন্ধু

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৫ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ট্রাকচাপায় প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী দুই বন্ধু

ফেনীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। চট্টগ্রাম থেকে মোটরসাইকেলে ফেনী ফেরার পথে ট্রাকচাপায় দুই বন্ধু নিহত হয়েছেন। অপর এক ঘটনায় মহাসড়ক পারাপারের সময় বাসের ধাক্কায় আরও একজন নিহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঈদ উপলক্ষে চট্টগ্রাম ঘুরতে গিয়েছিলেন সোনাগাজী উপজেলার বক্তারমুন্সি এলাকার ইকবাল হোসেন জিসান (২৩) এবং ফেনী সদর উপজেলার গোবিন্দপুর এলাকার জিহানুল ইসলাম শাওন (২৩)। বৃহস্পতিবার সকালে মোটরসাইকেলে ফেনী ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়া উপজেলার ঘোপাল এলাকায় একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জিসানের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় শাওনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত দুজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

অন্যদিকে, একইদিন ফেনী সদর উপজেলার ছনুয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পারাপারের সময় একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন সোনাপুর গ্রামের আবদুস সামাদের ছেলে মোহাম্মদ জুয়েল মাতব্বর (৩২)। তাকে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি পেশায় টাইলস মিস্ত্রি ছিলেন।

ফাজিলপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ইকবাল হোসেন জিসানের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাগুলোর বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। শাওনের মরদেহও চট্টগ্রাম থেকে ফেনীতে আনা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়