বৃহস্পতিবার ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির আইনের শাসনে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ হিন্দু ধর্মাবলম্বীদের দেবী দুর্গার আদলে ছবি, রুমিন ফারহানার ক্ষোভ প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার সাজেক অবরোধকারী সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলি, আইনশৃঙ্খলার ৬ সদস্য আহত খুলনা-বাগেরহাট জেলায় গুরুত্বপূর্ণ সরকারি সফর সম্পন্ন করেছেন প্রধানমন্ত্রী এভার কেয়ার হাসপাতালে ভর্তি মন্ত্রী আব্দুল মঈন খান জনগণ আওয়ামী লীগকে আর কখনও রাজনীতি করতে দেবে না : স্পিকার নারায়ণগঞ্জে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ইউক্রেন যুদ্ধের অবসান আগের যেকোনো সময়ের চেয়ে কাছাকাছি: ট্রাম্প
Advertise with us

প্রস্তুতি ম্যাচে মিশরকে ২-১ গোলে হারালো ব্রাজিল

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৭ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রস্তুতি ম্যাচে মিশরকে ২-১ গোলে হারালো ব্রাজিল

২০২৬ ফিফা বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মিশরকে ২-১ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বাংলাদেশ সময় রোববার (৭ জুন) ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের ওহিও’র হান্টিংটন ব্যাংক ফিল্ডে মিশরের মুখোমুখি হয় সেলেসাওরা।

ম্যাচের শুরুতেই ব্রাজিল এগিয়ে যায়। ৭ মিনিটে মিশরের মিডফিল্ডার মোহানাদ লাশিনের ভুলের সুযোগ নিয়ে গোল করেন ব্রুনো গিমারায়েস। তবে বেশিক্ষণ পিছিয়ে থাকেনি মিশর। মাত্র কয়েক মিনিট পর ব্রাজিল অধিনায়ক মারকুইনিওসের ভুল ব্যাকপাসের সুযোগ কাজে লাগিয়ে সমতায় ফেরান মোস্তাফা জিকো।

প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হওয়ার পর বিরতির পরপরই আবারও এগিয়ে যায় ব্রাজিল। ৫২ মিনিটে রাফিনিয়ার নিখুঁত পাস থেকে জোরালো শটে জাল খুঁজে নেন তরুণ তারকা এন্ড্রিক। তার এই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ব্যবধান গড়ে দেয়।

বিশ্বকাপের আগে নিজেদের কৌশল পরীক্ষা করে দেখতে উভয় দলই আনে একাধিক পরিবর্তন। ম্যাচের শেষ দিকে মিশর সমতা ফেরানোর জন্য চাপ সৃষ্টি করলেও ব্রাজিলের রক্ষণভাগ তা সামলে নেয়।

এদিকে, মিশর হারলেও দলের গোলরক্ষক মোস্তাফা শোবেইর ছিলেন উজ্জ্বল। ভিনিসিয়ুস জুনিয়র, গ্যাব্রিয়েল মার্তিনেল্লিসহ ব্রাজিলের একাধিক আক্রমণ ঠেকিয়ে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন তিনি।

এই ম্যাচে আবারও প্রমাণ হয়েছে, আন্তর্জাতিক ফুটবলে শক্তির ব্যবধান ক্রমেই কমছে। বড় দলগুলোর জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠছে তুলনামূলক কম শক্তিশালী দলগুলো। তবে, বিশ্বকাপের আগে এই জয় ব্রাজিলকে আত্মবিশ্বাস জোগাবে। অন্যদিকে পরাজিত হলেও ইতিবাচক কিছু দিক নিয়ে টুর্নামেন্টের প্রস্তুতি চালিয়ে যেতে পারবে মিশর।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়