শুক্রবার ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিজের দফতর থেকেই বাস্তবায়ন প্রধানমন্ত্রীর ২৫ সেপ্টেম্বর থেকে হামের টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে চাঁদপুরের যুবক নিহত পোল্যান্ডে যাত্রীবাহী ‘ট্রেন লাইনচ্যুত’ ১ জন নিহত,আহত ২০ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে চলতি মাসে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না আপনারা মুক্ত গণমাধ্যম পাবেন, হস্তক্ষেপ করার ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে যোগ্যতা থাকা যে কোনো দলের বৈধ প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা
Advertise with us

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ নিহত ১৩

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১০ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ নিহত ১৩

আফগানিস্তানের তিনটি প্রদেশে পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জনই শিশু বলে জানিয়েছে আফগান তালেবান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বুধবার (১০ জুন) তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, কুনার, খোস্ত ও পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে। চলতি বছর শত শত প্রাণহানির ঘটনার পর দুই দেশের মধ্যে চলমান সংঘাতের নতুন অধ্যায় হিসেবে এই হামলার কথা উল্লেখ করেন তিনি।

মুজাহিদের দাবি, পাকিস্তান আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে বেসামরিক বাড়িঘরে বোমা হামলা চালিয়েছে। এতে আরও অন্তত ১৪ জন আহত হয়েছেন, যাদের সবাই নারী ও শিশু।

এ বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনী বা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, পাকিস্তানি জঙ্গিদের ‘আশ্রয়স্থল ও অন্যান্য স্থাপনায়’ বিমান হামলা চালানো হয়েছে।

ইসলামাবাদ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, পাকিস্তানে হামলার পরিকল্পনাকারী জঙ্গিদের আশ্রয় দিচ্ছে কাবুল। তবে তালেবান এ অভিযোগ অস্বীকার করে বলেছে, পাকিস্তানের জঙ্গিবাদ তাদের অভ্যন্তরীণ সমস্যা।

সাম্প্রতিক এই সহিংসতা পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। ফেব্রুয়ারিতে দুই দেশ সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে বড় সংঘর্ষে জড়িয়েছিল। পরে মার্চে উভয় দেশ একটি নাজুক যুদ্ধবিরতিতে সম্মত হয়। ওই সময়ে সংঘাত নিরসনে মধ্যস্থতার চেষ্টা করেছিল চীন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়