শুক্রবার ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
ডিএমপির অভিযানে ৫৪২ জন গ্রেপ্তার, মামলা ৫১ বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টির আভাস একীভূত ৫ ব্যাংকের আমানতের মুনাফা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত বাতিল বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৪ জেলে জীবিত উদ্ধার বন্ধ ট্রেন চালুর এজেন্ডাই ছিল না বাংলাদেশ-ভারত বৈঠকে বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিজের দফতর থেকেই বাস্তবায়ন প্রধানমন্ত্রীর ২৫ সেপ্টেম্বর থেকে হামের টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে চাঁদপুরের যুবক নিহত
Advertise with us

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে চাঁদপুরের যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে চাঁদপুরের যুবক নিহত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত মো. জামাল মিয়া উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাইকান্দি গ্রামের বাসিন্দা। স্থানীয় সময় গত ৯ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে প্রায় চার-পাঁচ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান জামাল মিয়া। সেখানে নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে একটি ভ্যারাইটি সুপারশপ গড়ে তোলেন তিনি। একজন কর্মচারী রেখে নিজেই ব্যবসাটি পরিচালনা করছিলেন।

ঘটনার রাতে একদল সশস্ত্র সন্ত্রাসী তার দোকানে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই জামাল মিয়া নিহত হন। হামলায় দোকানে থাকা অপর এক কর্মচারীও গুরুতর আহত হন। বর্তমানে তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরিবার সূত্রে জানা গেছে, জামাল মিয়ার বাবা মো. ছিডু মিয়া ব্যাপারী, মা খুকুমণি এবং স্ত্রী মাজেদা বেগম। তাদের তিন সন্তান রয়েছে। বড় ছেলে বায়েজিদের বয়স ৮ বছর, মেজো মেয়ে সিনথিয়ার ৩ বছর এবং ছোট মেয়ে সামিরা আক্তারের বয়স ২ বছর।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে পরিবারটি। বাবাকে হারিয়ে ছোট তিন সন্তানসহ স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

নিহতের বাবা মো. ছিডু মিয়া ব্যাপারী বাংলাদেশ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে তার ছেলের মরদেহ দ্রুত দেশে এনে নিজ গ্রাম সিপাইকান্দিতে দাফনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।

একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের জন্য আর্থিক সহায়তা এবং দক্ষিণ আফ্রিকার প্রচলিত আইনে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়