বৃহস্পতিবার ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
আজ বিকেল তিনটায় বসছে সংসদের তৃতীয় অধিবেশন দেশে অনেক মুখোশধারী ফ্যাসিস্ট পুনর্বাসনে ষড়যন্ত্র করছে: আইনমন্ত্রী চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শুরু ৫৫তম জশনে জুলুস বিমানবন্দরে যাত্রাবিরতিতে ভুটানের রাজার সঙ্গে সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর জীবন ও আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর সাংবাদিককে ‘আরও প্রফেশনাল ওয়েতে’ প্রশ্ন করার আহ্বান: তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান সরকারের ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে, ফ্যামিলি কার্ড পাবে ৪১ লাখ পরিবার সম্পর্ক বজায় রাখতে গেলে পানির গেট খুলে দেয়া যাবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী
Advertise with us

প্রথম অধিবেশনে দুই দিকের দুই কাণ্ডারি, সংসদে দুজনই প্রথম

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ১৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রথম অধিবেশনে দুই দিকের দুই কাণ্ডারি, সংসদে দুজনই প্রথম

প্রথমবার সংসদ সদস্য হয়ে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে যোগ দিয়েছেন একঝাঁক নতুন মুখ, যাদের মধ্যে সংসদ নেতা তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানও রয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১০টা ৫০ মিনিটে কোট-প্যান্ট পরে সংসদ নেতা তারেক রহমান যখন সংসদের অধিবেশন কক্ষে প্রবেশ করছিলেন, তখন সাংসদরা তাকে টেবিল চাপড়িয়ে অভিবাদন জানায়। হাস্যোজ্জ্বল তারেক রহমান এসে চারপাশে তাঁকিয়ে নিজের আসনে বসেন। এসময়ে ভিভিআইপি লাউঞ্জের প্রথম সারিতে বসা প্রধানমন্ত্রীর সহধর্মিনী জুবাইদা রহমান ও কন্য জাইমা রহমান দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানান।

১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি আসন থেকে নির্বাচিত হয়ে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে সংসদে পা রেখেছিলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া। জিয়াউর রহমানের পরিবারের দ্বিতীয় প্রজন্মের সরকার প্রধান হিসেবে বৃহস্পতিবার সংসদে পা রাখলেন তারেক রহমান। তিনি ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করছেন।

প্রথমবারের মতো সংসদে পা রেখেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, যিনি ঢাকা-১৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনিই জামায়াতসহ ১১ দলীয় জোটের নেতৃত্ব দিচ্ছেন সংসদে। সংসদের অধিবেশন কক্ষে বিরোধী দলের নেতার আসনে বসেছেন তিনি। ত্রয়োদশ সংসদ নির্বাচনের যে ২৯৭ আসনের ফল ঘোষণা করা হয়েছে, তাদের মধ্যে ২২৫ জনই প্রথমবার সাংসদ হয়ে অধিবেশনে যোগ দিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়