বুধবার ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
৩ দিনে বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলায় বন্যার আভাস সংসদে নিষ্প্রভ জামায়াত, এমপিদের ভূমিকায় বিব্রত শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে পাহাড়ধসের বিভীষিকা, একরাতেই প্রাণ গেল ৯ জনের জনগণের বিশ্বাস ও ভালোবাসার ওপর নির্ভরতা বজায় রাখতে চাই: প্রধানমন্ত্রী সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর থ্রিডি ছবি ব্যবহার নিষিদ্ধ শাহ আমানতে কার্গো ফ্লাইট চালুর উদ্যোগে ভাটা পড়েছে জুলাই অভ্যুত্থানে হতাহতদের ন্যায়বিচার এদেশের মাটিতেই হবে : প্রধানমন্ত্রী বেনাপোল কাস্টম হাউসে ৪ হাজার ৭৩১ কোটি টাকা রাজস্ব ঘাটতি জুলাই-আগস্টে দেশে রয়েছে বন্যার আশঙ্কা
Advertise with us

কোমে পৌঁছেছে খামেনির মরদেহ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কোমে পৌঁছেছে খামেনির মরদেহ

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ পবিত্র নগরী কোমে পৌঁছেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) নিজ শহর মাশহাদে তাকে দাফন করা হবে।

রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে রাজধানী তেহরানের দক্ষিণে অবস্থিত এই শহরে খামেনির মরদেহ বহনকারী একটি হেলিকপ্টার অবতরণের দৃশ্য দেখানো হয়।

এর আগে, টানা তৃতীয় দিনের মতো জানাজার মিছিলে অংশ নিতে রাজধানীর রাস্তায় বিপুলসংখ্যক ইরানি নাগরিক ভিড় জমান।

২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত খামেনি এবং তার পরিবারের চার সদস্যের মরদেহ বহনকারী একটি ট্রাক শহরের পশ্চিমে অবস্থিত আজাদি স্কয়ারের দিকে ধীরে ধীরে এগিয়ে যায়।

রাষ্ট্রীয় টেলিভিশন তেহরানের প্রধান প্রধান বুলেভার্ডগুলোতে বিশাল জনস্রোত দেখায় এবং জানায়, এই অনুষ্ঠানে লাখ লাখ মানুষ অংশ নিয়েছেন, যা ১৯৮৯ সালে খামেনির পূর্বসূরি আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির বিশাল জানাজার সঙ্গে তুলনীয়।

কালো পোশাক পরিহিত শোকগ্রস্ত মানুষ কফিনগুলোর ওপর ফুলের পাপড়ি ছুড়ে দিচ্ছিলেন, যার মধ্যে খামেনির ১৪ মাস বয়সি নাতনির ছোট কফিনটিও ছিল।

আল জাজিরাকে হামিদ নামে এক ব্যক্তি বলেন, ‌‌‍’যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের লক্ষ্য ছিল ইরানকে বিভক্ত করা। কিন্তু আমাদের নেতা সেই বিভাজন রুখে দিয়েছেন। ইরানবাসী এখানে এসেছেন ইরানের জন্য তিনি যা করেছেন তার প্রতি কৃতজ্ঞতা জানাতে।’

মারজিয়াহ নামে আরেক নারী বলেন, ‘তিনি খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন, যিনি প্রায় ৪০ বছর ইরান শাসন করেছিলেন।

তিনি বলেন, ‘আমরা এখানে আমাদের শহিদ নেতাকে বলতে এসেছি যে তার রক্ত বৃথা যায়নি। আমরা তার প্রতি আমাদের আনুগত্য পুনর্ব্যক্ত করতে এসেছি।’ সূত্র: আল জাজিরা

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়