শুক্রবার ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
সভ্য দেশ হয়েও যত্রতত্র কলকারখানা তৈরি করা কাম্য নয়: প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়কব্যবস্থা ও গণভোটের বিধান ফেরার রায় বহাল রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষের সঙ্গে যোগাযোগে যাচ্ছে সরকার: প্রধানমন্ত্রী স্বপ্নের মেট্রোরেল স্টেশনের নিচে এখন হাটবাজার চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত ৩ দিনে বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলায় বন্যার আভাস সংসদে নিষ্প্রভ জামায়াত, এমপিদের ভূমিকায় বিব্রত শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে পাহাড়ধসের বিভীষিকা, একরাতেই প্রাণ গেল ৯ জনের জনগণের বিশ্বাস ও ভালোবাসার ওপর নির্ভরতা বজায় রাখতে চাই: প্রধানমন্ত্রী
Advertise with us

খামেনিকে আজ মাশহাদে দাফন করা হচ্ছে, শেষবিদায় জানাতে লাখো মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

খামেনিকে আজ মাশহাদে দাফন করা হচ্ছে, শেষবিদায় জানাতে লাখো মানুষের ঢল

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন প্রক্রিয়া শুরু হয়েছে। তাঁর জন্মস্থান মাশহাদ শহরে শিয়া মুসলিমদের ইমাম রেজার মাজারে আজ বৃহস্পতিবার তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে। ইতিমধ্যে আজ ইরাক থেকে উড়োজাহাজে করে তাঁর মরদেহ মাশহাদে আনা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের প্রথম দিন আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এরপর তাঁর ছেলে মোজতবা খামেনিকে দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচিত করা হয়। একই হামলায় তিনিও গুরুতর আহত হয়েছিলেন। এর পর থেকে তাঁকে এ পর্যন্ত জনসমক্ষে দেখা যায়নি। এমনকি বাবা ও স্ত্রীর জানাজায় তিনি অনুপস্থিত ছিলেন।

খামেনির দাফন প্রক্রিয়াকে কেন্দ্র করে আজ সকাল থেকেই মাশহাদের রাজপথে লাখো মানুষের ঢল নেমেছে। মরদেহের কফিন আসার অপেক্ষায় থাকা ক্ষুব্ধ জনতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চরম প্রতিশোধ নেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেন। মিছিলে অংশ নেওয়া নারীদের হাতে ‘ট্রাম্পকে হত্যা করো’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়। এ সময় জনতা স্লোগান দেন, ‘সর্বোচ্চ নেতার রক্তের কসম, ট্রাম্প, আমরা তোমাকে মেরেই ছাড়ব।’

এর আগে গত এক সপ্তাহে খামেনি এবং তাঁর সঙ্গে নিহত পরিবারের অন্য চার সদস্যের মরদেহ ইরান ও ইরাকের বিভিন্ন নগরীতে নিয়ে যাওয়া হয়। তেহরান, কোম এবং ইরাকের নাজাফ ও কারবালার প্রতিটি জানাজায় লাখ লাখ মানুষ অংশ নেন। শিয়া ধর্মীয় শোকগাথা এবং বিপ্লবী স্লোগানে মুখর ছিল এসব অনুষ্ঠান।

তবে কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তীব্র সামরিক হামলা মোকাবিলা করে টিকে থাকলেও ইরান এখন বড় ধরনের অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখে। একই সঙ্গে প্রায় ৩৭ বছর ধরে দেশ শাসন করা আলী খামেনির রেখে যাওয়া রাজনৈতিক উত্তরাধিকার নিয়েও দেশটির ভেতরে তীব্র মতভেদ ও বিতর্ক রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পর থেকে মোজতবা খামেনি জনসমক্ষে আসেননি। এ সময় তিনি কয়েকটি লিখিত বিবৃতি দিলেও তাঁর কোনো ছবি, ভিডিও বা অডিও বার্তা প্রকাশ করা হয়নি। হামলায় মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়ে যায় এবং হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশ গুরুতর জখম হয়।

তেহরানের জ্যেষ্ঠ কয়েকটি সূত্র জানিয়েছে, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তবে এখনো জনসমক্ষে আসার মতো অবস্থায় নেই। পাশাপাশি নতুন করে যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কায় নিরাপত্তা সংস্থাগুলোও তাঁর জনসমক্ষে উপস্থিতি সীমিত রাখার চেষ্টা করছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়