সোমবার ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বাসার ছাদে বৃষ্টিতে ভিজতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল যুবকের, ভাতিজি আহত জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবো না,বিএনপি যেন সেই স্বপ্ন না দেখে: সারজিস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম স্থগিত যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে ৫ জন নিহত আসিফ মাহমুদ এর ভোটার এলাকা পরিবর্তন রাজধানীর সড়কে অননুমোদিত ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ১১ হাজার ৪৯৫টি শূন্য পদে চিকিৎসক নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী জাপানের বেশ কয়েকটি স্থানে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা, নিহত ১ শ্রেণিকক্ষে ঝাঁঝালো গন্ধে অজ্ঞান হয়ে পড়া, ১৫ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি সরকারি চাকরিতে তৃতীয় ও চতুর্থ শ্রেণির মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর উদ্যোগ
Advertise with us

শিক্ষার্থীদের পাশে সালমান খান, আন্দোলনকে ‘রাজনৈতিক রূপ’ না দেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শিক্ষার্থীদের পাশে সালমান খান, আন্দোলনকে ‘রাজনৈতিক রূপ’ না দেওয়ার আহ্বান

রাজধানীতে চলমান ককরোচ জনতা পার্টির (সিজিপি) আন্দোলনের প্রতি এবার সমর্থন জানালেন বলিউড সুপারস্টার সালমান খান। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের প্রশংসা করার পাশাপাশি এ ইস্যু নিয়ে কোনও ধরনের রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (২২ জুলাই) ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ‘শান্তিপূর্ণভাবে’ আন্দোলনে অংশ নেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রশংসা করেন সালমান খান। একই সঙ্গে শিক্ষার্থীদের ‘সাহসী ও বীর’ বলে অভিহিত করেন তিনি। নিজের স্কুলজীবনের একটি পুরনো ও ঝাপসা ছবি শেয়ার করে ৬০ বছর বয়সী এই অভিনেতা লেখেন, প্রশ্ন ফাঁস অত্যন্ত মারাত্মক একটি বিষয়।

ইনস্টাগ্রাম পোস্টে সালমান লেখেন, এই বিষয়টি মূলত শিক্ষার্থী ও শিক্ষাব্যবস্থার মধ্যকার ব্যাপার, তাই এটিকে রাজনৈতিকভাবে হাইজ্যাক বা কুক্ষিগত করা উচিত নয়। এর সমস্ত কৃতিত্ব কেবল আমাদের দেশের শিক্ষার্থীদেরই দেওয়া উচিত।

তিনি আরও লেখেন, আমি নিশ্চিত যে সরকারও তাদের পূর্ণ সমর্থন দেবে এবং শিক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলবে। এতে উভয় পক্ষেরই জয় হবে। একটি ইতিবাচক সিদ্ধান্তের আশা ও প্রার্থনা করছি। যারা শিক্ষিত হতে চায়, তাদের সবাইকে ঈশ্বর মঙ্গল করুন।

নিজের পোস্টের শেষাংশে সালমান খান আশা প্রকাশ করে লেখেন, দেশের শিক্ষাব্যবস্থা যেন একটি ‘ফ্যাশন ট্রেন্ডে’ পরিণত হয়, যাতে বিদেশ থেকেও শিক্ষার্থীরা ভারতে পড়াশোনা করতে আসে।

এর আগে ওমি বৈদ্য, জিনাত আমান, নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, অভয় দেওল, সোনাক্ষী সিনহা এবং রিতেশ দেশমুখের মতো তারকারাও প্রকাশ্যে এই আন্দোলনের সমর্থনে এগিয়ে আসেন এবং দেশজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভের আহ্বান জানান। সূত্র: এনডিটিভি

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়