সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
আবারও কি রাষ্ট্র সংস্কারের সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর চট্টগ্রামে বেড়েছে ভয়াবহ গ্যাস সংকট ১২ কেজি এলপিজির দাম বাড়লো ‘আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা’, সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে, বিএনপির স্থায়ী কমিটির বৈঠক এস আলমের ১১ কারখানা বন্ধ, চাকরি হারিয়েছেন ১০ হাজার শ্রমিক বগুড়ার কাহালুতে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা, ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ সার জব্দ,আটক ২৩
Advertise with us

ঢাকা আসছেন মার্কিন প্যাসিফিক ফ্লিটের প্রধান অ্যাডমিরাল কোহলার

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০২ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাকা আসছেন মার্কিন প্যাসিফিক ফ্লিটের প্রধান অ্যাডমিরাল কোহলার

তিন দিনের সরকারি সফরে আগামী মঙ্গলবার বাংলাদেশে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিট বা প্রশান্ত মহাসাগরীয় নৌ বহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন কোহলার।

ঢাকা ও ওয়াশিংটনের মধ্যকার সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতার ধারাবাহিকতায় আয়োজিত এই সফরে তিনি ২২ সদস্যের একটি নৌ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গরের ঢাকা সফর শেষ হওয়ার মাত্র তিন দিনের মাথায় শীর্ষ পর্যায়ের এই সামরিক কর্মকর্তার আগমনকে কেন্দ্র করে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতায় নতুন গতির ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই উচ্চপর্যায়ের যোগাযোগ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের ক্রমবর্ধমান কৌশলগত গুরুত্ব এবং ওয়াশিংটন ও ঢাকার মধ্যকার দ্বিপক্ষীয় সামরিক সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যকেই তুলে ধরছে।

সূত্র জানিয়েছে, অ্যাডমিরাল কোহলারের নেতৃত্বে আসা প্রতিনিধি দলটি সফরকালে বাংলাদেশের সামরিক ও প্রশাসনিক নীতি নির্ধারকদের সঙ্গে সিরিজ বৈঠকে অংশ নেবে।

এসব আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা, নৌ-সীমার সুরক্ষায় পারস্পরিক সহযোগিতা এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়গুলো প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে।

নৌবাহিনীতে বর্ণাঢ্য ক্যারিয়ারে স্টিফেন কোহলার ইউএসএস কার্ল ভিনসনের এক্সিকিউটিভ অফিসার এবং ফাইটার স্কোয়াড্রন ১৪৩, ইউএসএস বাতান ও বিমানবাহী রণতরী ইউএসএস ডোয়াইট ডি আইজেনহাওয়ারের কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কর্মজীবনে তিনি মধ্যপ্রাচ্যে অপারেশন ডেজার্ট স্টর্ম, সাউদার্ন ওয়াচ, ইরাকি ফ্রিডম ও ইনহেরেন্ট রিজলভ-সহ একাধিক ঐতিহাসিক সামরিক অভিযানে অংশ নেন। এ ছাড়া বসনিয়া-হার্জেগোভিনা ও লিবিয়া সম্পর্কিত আন্তর্জাতিক যৌথ অভিযানেও তাঁর ভূমিকা ছিল।

হাইতিতে ভয়াবহ ভূমিকম্পের পর ‘অপারেশন ইউনিফাইড রেসপন্স’-এর অধীনে জরুরি দুর্যোগ ত্রাণ তৎপরতায় নেতৃত্ব দেওয়ার পাশাপাশি পূর্ব ও দক্ষিণ চীন সাগরে আন্তর্জাতিক গুরুত্বসম্পন্ন নৌ অপারেশনেও তিনি দায়িত্ব পালন করেছেন।

ফ্ল্যাগ অফিসার বা শীর্ষ অধিনায়ক হিসেবে তিনি ইউএস ইন্দো-প্যাসিফিক কমান্ডের অপারেশন ডিরেক্টর, ইউএস থার্ড ফ্লিটের কমান্ডার এবং জয়েন্ট স্টাফের স্ট্র্যাটেজি, প্ল্যানস অ্যান্ড পলিসি বিষয়ক পরিচালক হিসেবে সেবা দিয়েছেন।

পরবর্তীতে ২০২৪ সালের ৪ এপ্রিল তিনি আনুষ্ঠানিকভাবে মার্কিন প্যাসিফিক ফ্লিটের কমান্ডারের দায়িত্ব ভার গ্রহণ করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়