শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ গাজীপুর কালিয়াকৈরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত জাতীয় নির্বাচনের মতো উপনির্বাচনেও মাঠে থাকবে সেনাবাহিনী: ইসি দীর্ঘ এক যুগ পেরিয়ে গেলেও এখনো চালু হয়নি পটুয়াখালী মেডিকেল কলেজ অনিয়মের অভিযোগে ৫৯ লাখ টিসিবি কার্ড বাতিল: বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীনা প্রতিষ্ঠান ডেঙ্গু আক্রান্ত হয়ে জামায়াতে নেতার মৃত্যু বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ফ্রান্সের প্রতি আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী ধানমন্ডি-গুলশান-বনানীর লেক দ্রুত পরিষ্কার ও আধুনিকায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
Advertise with us

শীর্ষ শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০২ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শীর্ষ শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী

দেশের বেসরকারি খাতের বর্তমান পরিস্থিতি, শিল্প ও বিনিয়োগের চ্যালেঞ্জ এবং অর্থনীতির গতি ফিরিয়ে আনতে করণীয় বিষয়ে দেশের শীর্ষ শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে শিল্প উৎপাদন, বিনিয়োগ পরিবেশ, জ্বালানি নিরাপত্তা, কর্মসংস্থান এবং ব্যবসা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী দেশের শিল্প ও ব্যবসা খাতের বিদ্যমান সমস্যা, বিশেষ করে বিদ্যুৎ ও গ্যাস সংকটের প্রভাব এবং তা মোকাবিলায় করণীয় বিষয়ে ব্যবসায়ী নেতাদের মতামত ও সুপারিশ শোনেন।

তিনি দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা শিল্পকারখানাগুলো পুনরায় চালু করে উৎপাদন বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে বেসরকারি খাতের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে শিল্পায়ন ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ নিয়েও আলোচনা করেন।

ব্যবসায়ী নেতারা বৈঠকে শিল্প খাতকে আরও গতিশীল করতে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরেন। তারা শিল্পের জন্য পর্যাপ্ত আর্থিক প্রণোদনা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ, কর ও শুল্ক ব্যবস্থার সংস্কার, সহজ ও ব্যবসাবান্ধব আইনি কাঠামো নিশ্চিত করা এবং বিনিয়োগকারীদের জন্য হয়রানিমুক্ত পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া শিল্প উৎপাদনের ব্যয় কমানো, রপ্তানি সক্ষমতা বৃদ্ধি, অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের প্রতিবন্ধকতা দূর করা এবং সরকারি সেবাগুলো আরও দ্রুত ও কার্যকর করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা।

প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং দেশের শিল্প ও বিনিয়োগবান্ধব পরিবেশ আরও উন্নত করতে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, অর্থনীতির টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে বেসরকারি খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সরকার উদ্যোক্তাদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করবে।

বৈঠকে দেশের বিভিন্ন শীর্ষ শিল্পগোষ্ঠী, ব্যবসায়িক প্রতিষ্ঠানের উদ্যোক্তা এবং ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় সরকারি ও বেসরকারি খাতের সমন্বয়ের মাধ্যমে বিনিয়োগ, উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়