শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ গাজীপুর কালিয়াকৈরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত জাতীয় নির্বাচনের মতো উপনির্বাচনেও মাঠে থাকবে সেনাবাহিনী: ইসি দীর্ঘ এক যুগ পেরিয়ে গেলেও এখনো চালু হয়নি পটুয়াখালী মেডিকেল কলেজ অনিয়মের অভিযোগে ৫৯ লাখ টিসিবি কার্ড বাতিল: বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীনা প্রতিষ্ঠান ডেঙ্গু আক্রান্ত হয়ে জামায়াতে নেতার মৃত্যু বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ফ্রান্সের প্রতি আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী ধানমন্ডি-গুলশান-বনানীর লেক দ্রুত পরিষ্কার ও আধুনিকায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
Advertise with us

বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৩ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর

সংযুক্ত আরব আমিরাতে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিলের জন্য আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে তার অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। আজ (সোমবার) সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আদালত সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশত্যাগের নিষেধাজ্ঞাসহ কিছু শর্তে জামিন দিয়েছেন। আমরা বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে দেশটিতে নিয়োজিত ল’ ফার্মকে জামিন বাতিলের আবেদন করতে এবং আদালতে পিটিশন দাখিল করতে নির্দেশনা দিয়েছি। এ ছাড়া, ইউএই রাষ্ট্রদূতের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে এবং ঠিক কী কী শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে তা জানতে সার্টিফাইড কপি সংগ্রহের অনুরোধ করা হয়েছে। বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে আইনি ও কূটনৈতিক—উভয় প্রক্রিয়া সক্রিয় রয়েছে। তবে তার কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, এটা আমাদের সন্দেহ।

মেট্রোরেল ও আশুলিয়ায় বোমা আতঙ্কে সাম্প্রতিক রথযাত্রার দিনগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকা সত্ত্বেও কিছু নাশকতার চেষ্টার কথা উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, মতিঝিল এলাকায় মেট্রোরেলের একটি পিলারের নিচে এবং পরবর্তী সময়ে আশুলিয়ায় ‘বোমা সদৃশ’ বস্তু পাওয়া যায়। পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তুগুলো নিষ্ক্রিয় করেছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য কোনো পক্ষ এ কাজ করতে পারে। এ দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা জানতে তদন্ত চলছে। তবে বর্তমানে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে। এ বিষয়ে আমাদের স্পেশাল টিম সতর্ক রয়েছে।

৫ আগস্টের কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা ও আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নিষিদ্ধ ঘোষিত এবং মাফিয়া শক্তি হিসেবে পরিচিত দলটির বর্তমানে বড় কোনো কর্মসূচি পালনের মুরদ নেই। তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং বিশেষ করে পুলিশের নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীকে সতর্ক থাকার জন্য সাধারণ নির্দেশনা দেওয়া হয়েছে। সামগ্রিক পরিস্থিতি বর্তমানে সরকারের নিয়ন্ত্রণে রয়েছে এবং সব ধরনের উগ্রবাদী তৎপরতা মনিটর করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়