মঙ্গলবার ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
জেআইসিতে গুম-নির্যাতন: হাসিনাসহ ১৩ জনের মামলায় পেছালো সাক্ষ্যগ্রহণ প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ ভারপ্রাপ্ত স্পিকারের সভাপতিত্বে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের ‘সিদ্ধান্ত হয়নি’ শিক্ষা মন্ত্রনালয় বেলা ১১টায় রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা ঢাকা-গোপালগঞ্জ রুটে চালু হলো ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন চলতি অর্থবছরে রাষ্ট্রীয় সম্মানিভাতার আওতায় আসছে ৮৬ হাজার ৭০৯ ধর্মীয় প্রতিষ্ঠান আগামীর বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র: প্রধানমন্ত্রী দিনাজপুর বোর্ডের ১৮ বিদ্যালয়ে পাস করেনি কোনো শিক্ষার্থীই সৌদি আরবে ১৬ বাংলাদেশি নিহতের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক
Advertise with us

এসএসসির ফল প্রকাশ পাশের হার ৬২ দশমিক ২৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১০ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এসএসসির ফল প্রকাশ পাশের হার ৬২ দশমিক ২৫ শতাংশ

প্রকাশিত হয়েছে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল। আজ (সোমবার, ১০ আগস্ট) সকাল ১০টায় সচিবালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করেছেন শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

এবছর এসএসসি ও সমমান ২০২৬-এ ১১টি বোর্ডে গড় পাশের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এসএসসিতে গড় পাশের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। মোট জিপিএ-৫ পেয়েছে ৬৩ হাজার ৮৯৬ জন ছাত্রী।

এদিকে মাদ্রাসা বোর্ডে দাখিলে পাশের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ এবং কারিগরি বোর্ডে পাশের হার ৫৮ দশমিক ২০ শতাংশ। সাধারণ বোর্ডে বিভাগভিত্তিক পাশের হারে বিজ্ঞানে ৮১ দশমিক ২৩ শতাংশ। প্রাথমিকে মানবিকে ৪৮ দশমিক ৮২ শতাংশ এবং ব্যবসায় শিক্ষায় ৬৪ দশমিক ২৮ শতাংশ।

সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে সর্বোচ্চ পাশের হার রাজশাহীতে ৭১ দশমিক ১ শতাংশ। সর্বনিম্ন সিলেটে ৫১ দশমিক ৮৮ শতাংশ। এ বছর শতভাগ পাশ করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৬৬৯টি এবং শূন্য পাশ প্রতিষ্ঠান ৩১২টি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
.
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়