শনিবার ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটের যান্ত্রিক ত্রুটির ঘটনায় তদন্তে কমিটি গঠন রোববার ১২ ঘণ্টার জন্য অবরোধ শিথিল করেছে অবরোধকারীরা এক বা দুই বিষয়ে অকৃতকার্য, তাদের পরীক্ষা নেওয়া হবে ১ মাসের মধ্যে তাহসিফের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের, বন্ধু দ্বীপকে গ্রেপ্তার ভারত থেকে আমদানি করা চালে ক্যানসার সৃষ্টিকারী আফলাটক্সিনের উপস্থিতি শনাক্ত প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১ লাখ এতিম শিক্ষার্থীকে সহায়তা দেওয়া হবে পরীক্ষার খাতা মূল্যায়ন শতভাগ নির্মোহভাবে করা হয়েছে: মাহদী আমিন এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ ব্যাংকের চাকরি ছেড়ে ঠাকুরগাঁওয়ে ফেরা, এবার সংসদে মির্জা ফয়সল নভেম্বরে জ্বালানি তেলের দাম জানাল সরকার
Advertise with us

মোবাইল ফোন মেরামতে ৫০০ তরুণকে প্রশিক্ষণ দেবে মেটলাইফ ও মাইডাস

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১২ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মোবাইল ফোন মেরামতে ৫০০ তরুণকে প্রশিক্ষণ দেবে মেটলাইফ ও মাইডাস

ঢাকা ও চট্টগ্রামের ৫০০ তরুণকে মোবাইল ফোন মেরামত ও উদ্যোক্তা উন্নয়নের প্রশিক্ষণ দেবে মেটলাইফ ফাউন্ডেশন ও মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যান্ড সার্ভিসেস (মাইডাস)।

এ লক্ষ্যে দুই বছর মেয়াদি একটি দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করেছে প্রতিষ্ঠান দুটি।

কর্মসূচির আওতায় অংশগ্রহণকারীদের মোবাইল ফোন মেরামত ও রক্ষণাবেক্ষণের হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হবে। পাশাপাশি উদ্যোক্তা হিসেবে কাজ করার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করা হবে।

মেটলাইফ ফাউন্ডেশন জানিয়েছে, বাংলাদেশে বর্তমানে মোবাইল ফোন সংযোগের সংখ্যা ১৮ কোটি ৭০ লাখের বেশি। প্রায় ৭৫ শতাংশ পরিবারের কাছে স্মার্টফোন রয়েছে। মোবাইল ফোনের ব্যবহার বাড়ায় মেরামত ও রক্ষণাবেক্ষণ খাতেও কাজের সুযোগ তৈরি হয়েছে।

এই কর্মসূচির মাধ্যমে তরুণদের বাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা অর্জন এবং আয় ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহায়তা করার কথা জানিয়েছে মেটলাইফ ফাউন্ডেশন।

কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “আর্থিক নিরাপত্তার ভিত্তি তৈরি হয় অর্থনৈতিক সুযোগের মাধ্যমে। মাইডাসের সঙ্গে এই পার্টনারশিপ তরুণদের মধ্যে ব্যবহারিক ও বাজার-চাহিদাসম্পন্ন দক্ষতা গড়ে তোলায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

তিনি বলেন, তরুণদের প্রশিক্ষণের মাধ্যমে আয় ও উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরিতে সহায়তা করাই এই উদ্যোগের লক্ষ্য।

মাইডাসের চেয়ারম্যান পারভীন মাহমুদ বলেন, স্থানীয় পর্যায়ে কাজের অভিজ্ঞতা ও মেটলাইফ ফাউন্ডেশনের সহায়তায় তরুণদের প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করা হবে।

তিনি বলেন, “এ ধরনের কর্মসূচি শুধু কর্মসংস্থানের সুযোগই তৈরি করবে না, বরং বাংলাদেশে আরও অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উদ্যোক্তাবান্ধব পরিবেশ গড়ে তুলতেও ভূমিকা রাখবে।”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়