শনিবার ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
চট্টগ্রামে শিপইয়ার্ডে দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে অর্থমন্ত্রী একযোগে পুলিশের ৪৯ ইন্সপেক্টরকে বাধ্যতামূলক অবসর চট্টগ্রামে বিলের মাঝে রাতে আওয়ামী লীগের মশাল মিছিল সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণে নিহত ১ ব্যাটারিচালিত রিকশা নিয়ে সরকারের নতুন উদ্যোগ নতুন আরও ৩ ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা সরকারের মির্জা ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, বিএনপির দল ও সরকারের তিন পদে সম্ভাব্য উত্তরসূরি কারা ‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ ছড়িয়ে পড়া প্রচারণা অসত্য-দাবি পুলিশের গ্যাস-বিদ্যুৎ সমস্যায় ভোগান্তিতে শিল্প উদ্যোক্তারা: জ্বালানিমন্ত্রী বাংলাদেশ-ভারত সম্পর্ক: পুরনো কাঠামো বনাম নতুন বাস্তবতা
Advertise with us

সীতাকুণ্ডে চলন্ত চট্টলা এক্সপ্রেস ট্রেনে আগুন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ২০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সীতাকুণ্ডে চলন্ত চট্টলা এক্সপ্রেস ট্রেনে আগুন

ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে আগুন লেগে পাওয়ার কার ও একটি বগি পুড়ে গেছে।বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সোয়া ৬টার দিকে সীতাকুণ্ডের ফৌজদারহাট স্টেশনের কাছে ট্রেনটিতে আগুন লাগে। ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর কোনও এক পর্যায়ে আগুনের সূত্রপাত হয় এবং দুটি বগিতে আগুন ছড়িয়ে পড়ে।

কুমিরা ফায়ার স্টেশনের সহকারী কর্মকর্তা এহসান আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকাল ৮টার দিকে আগুন নেভানো হয়। আগুনে ট্রেনের পাওয়ার কার (বিদ্যুৎ সরবরাহ করা বগি) ও একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগি পুড়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে ট্রেনে পাওয়ার কার থেকে আগুন লেগে থাকতে পারে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’ আন্তনগর ট্রেনটি সকাল ৬টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই ট্রেনের দুটি বগি থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখা যায়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই দ্রুত ট্রেন থেকে নেমে যাওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

রেলওয়ে পূর্বাঞ্চলের সূত্র জানিয়েছে, চট্টলা এক্সপ্রেসে পাওয়ার কারসহ ১৮টি বগি ছিল। পেছন দিক থেকে ছয় নম্বরে থাকা পাওয়ার কার এবং একটি এসি বগি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের কারণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, ‘চট্টলা এক্সপ্রেসে আগুন লাগার কারণে কয়েকটি ট্রেন দেরিতে স্টেশন থেকে ছেড়ে গেছে। আগুন লাগার কারণ তদন্তের পর জানা যাবে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়