সোমবার ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
সর্বজনীন বাসস্থান নিশ্চিত করা জন্য সরকার প্রতিজ্ঞবদ্ধ: প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাতক্ষীরা পৌরশহরে দীর্ঘদিন অচল পুলিশের স্থাপন করা সিসিটিভি দাম বেড়েছে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের বেশি দামে এলপিজি বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা নগরায়নের লক্ষ্যে সরকার প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে টাঙ্গাইলে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ট্রাকচালক নিহত, আটক ২ তানজানিয়া আইপিইউ সম্মেলনে যোগ দিতে ঢাকা ত্যাগ করেছেন স্পিকার দেশের বাজারে আবারও বেড়েছে এলপিজি গ্যাসের দাম চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ১৯টি ককটেল জব্দ
Advertise with us

‘লুকানোর কিছু নেই’, বিয়ের গুঞ্জনে নীরবতা ভাঙলেন পূজা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৬০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘লুকানোর কিছু নেই’, বিয়ের গুঞ্জনে নীরবতা ভাঙলেন পূজা

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পূজা চেরীর বিয়ের গুঞ্জন নতুন নয়। বিভিন্ন সময়ে নানা ব্যক্তির সঙ্গে তাঁর নাম জড়িয়ে বিয়ের গুঞ্জন ছড়িয়েছে। সম্প্রতি এক ব্যবসায়ীর সঙ্গে তাঁর বিয়ে হয়ে গেছে—এমন কথা ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যম ছাড়াও বিভিন্ন সংবাদমাধ্যমে। অবশেষে এ বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। গুঞ্জন উড়িয়ে দিয়ে তাঁর হুঁশিয়ারি যে, ভিত্তিহীন সংবাদ প্রকাশ অব্যাহত থাকলে প্রয়োজনে আইনি পদক্ষেপ নেবেন তিনি।

সোমবার (১৭ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সাম্প্রতিক প্রকাশিত বিভিন্ন সংবাদকে ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ বলে উল্লেখ করেন পূজা চেরী।

তিনি বলেন, ‘আমি দেখতে পাচ্ছি, গত কিছুদিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে আমার বিয়ে এবং ব্যক্তিগত জীবন নিয়ে একের পর এক ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হচ্ছে। কখনো অমুক পেশার কারো সঙ্গে, কখনো অন্য কারো সঙ্গে নাম জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিউজ তৈরি করা হচ্ছে যা অত্যন্ত বিব্রতকর এবং দুঃখজনক।’

এর আগে দেওয়া এক সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে পূজা জানান, নিজের বিয়ের বিষয়ে অনেক আগেই তিনি পরিষ্কার বক্তব্য দিয়েছিলেন। তাঁর ভাষ্য, ‘আমি আগেই একটি সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছিলাম, আমি এনগেজড এবং পারিবারিকভাবেই আমার বিয়ে ঠিক করা হয়েছে। আমি এটাও নিশ্চিত করেছিলাম যে, যখনই আমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে, আমি নিজেই তা প্রকাশ্যে অত্যন্ত আনন্দের সঙ্গে সবাইকে জানাব। লুকানোর কিছু নেই।’

সাম্প্রতিক গুঞ্জন সরাসরি নাকচ করে পূজা বলেন, ‘বর্তমানে আমি নিজেকে কিছুটা সময় দিচ্ছি, নতুন কাজের জন্য নিজেকে প্রস্তুত করছি এবং সেই কারণেই ক্যামেরার সামনে অনুপস্থিত। কিন্তু কোনো তথ্য যাচাই না করে বারবার আমাকে জড়িয়ে এভাবে অসত্য সংবাদ প্রকাশ করার পেছনে উদ্দেশ্য কী, তা আমার বোধগম্য নয়।’

অভিনেত্রীর স্পষ্ট কথা, ‘বারবার বলতে চাই, আমার এখনও বিয়ে হয়নি। যখন হবে, আপনারাই প্রথম জানতে পারবেন।’

নিজের ব্যক্তিগত গোপনীয়তা ও আইনি অধিকার প্রসঙ্গেও সতর্ক করেছেন পূজা। তিনি বলেন, ‘সবাইকে স্মরণে করিয়ে দিতে চাই, অনুমতি ছাড়া কারো ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ করা এবং কোনো নাগরিককে নিয়ে ভিত্তিহীন বা মিথ্যা তথ্য প্রচার করা আইনত দণ্ডনীয় অপরাধ।’

বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৪৩ অনুচ্ছেদের উল্লেখ করে অভিনেত্রী দাবি করেন, প্রত্যেক নাগরিকের আইনি সুরক্ষা এবং ব্যক্তিগত জীবনের গোপনীয়তা ও সুনাম রক্ষার অধিকার রয়েছে। পাশাপাশি সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ২৫ ধারার কথাও উল্লেখ করেন তিনি।

আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে পূজা বলেন, ‘আমি সবসময় আপনাদের ভালোবাসা ও গণমাধ্যমের সহযোগিতাকে সম্মান জানিয়ে এসেছি। কিন্তু আমার নীরবতাকে কেউ যদি ভিত্তিহীন সংবাদের সুযোগ বানিয়ে নেয়, তবে আমি নিজের আইনি অধিকার রক্ষায় বাধ্য হব।’

২ বিলিয়ন! নতুন স্পাইডার-ম্যান-এ তছনছ বক্স অফিস ২ বিলিয়ন! নতুন স্পাইডার-ম্যান-এ তছনছ বক্স অফিস
সবশেষে গণমাধ্যমের প্রতি বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আশা করি, সাংবাদিক ভাই-বোনেরা ও গণমাধ্যমকর্মীরা বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করবেন এবং অসত্য নিউজ প্রকাশ করা থেকে বিরত থাকবেন। ভালোবাসা ও শুভকামনা সবার জন্য।’

প্রসঙ্গত, রায়হান রাফী পরিচালিত ‘পোড়ামন ২’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে জনপ্রিয়তা পান পূজা চেরী। এরপর আরও বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি। তাঁর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মাসুদ রানা’। বর্তমানে অভিনেত্রীর হাতে রয়েছে ‘ক্যাশ’, ‘নাকফুল’ ও ‘দরদরিয়া’ সিনেমা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়