বৃহস্পতিবার ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
নবনির্বাচিত ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুলকে সাথে নিয়ে ভোট দিলেন প্রধানমন্ত্রী যে কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারছেন না অলি আহমেদ সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে বিএনপি দলীয় প্রার্থী দিয়ে রাষ্ট্রপতিক নির্বাচিত করছে: নাহিদ ইসলাম আগামীকাল রাষ্ট্রপতির শপথ পাঠ করাবেন ব্যারিস্টার কায়সার কামাল ৩৫ বছর পর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত আজ নির্বাচিত রাষ্ট্রপতি শপথ নেবেন শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায়: চিফ হুইপ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে ১০টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে এআই ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ৪৪৯ মামলা
Advertise with us

পিংক বাস’ নিয়ে ট্রলকারীদের ওপর ক্ষোভ প্রকাশ নিলয়ের

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৯ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পিংক বাস’ নিয়ে ট্রলকারীদের ওপর ক্ষোভ প্রকাশ নিলয়ের

জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব। ব্যক্তিজীবনের নানা মুহূর্ত, ছবি-ভিডিও ও নিজের ভাবনা প্রায়ই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এবার নারীদের জন্য সদ্য চালু হওয়া ‘পিংক বাস’ নিয়ে সামাজিক মাধ্যমে ট্রলকারীদের সমালোচনা করে ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেতা।

বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়ে একটি পোস্ট দেন নিলয়। সেখানে তিনি লেখেন, ‘পিংক বাসকে নিয়ে ফান করবে, ট্রল করবে এটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু কারা করবে? বাসের হেল্পার এবং ড্রাইভার। কোন কোন ড্রাইভার আর কোন কোন হেলপার? সব ড্রাইভার আর হেলপার না।’

ট্রলকারীদের কড়া ভাষায় সমালোচনা করে নিলয় আরও লেখেন, ‘খুবই নিম্নশ্রেণির, অশিক্ষিত, নোংরা মন-মানসিকতার হেলপার, ড্রাইভার যারা। যারা ফেসবুকে এটা নিয়ে মজা নিচ্ছে, ধরে নেন তারাই সেই ধরনের নিম্নশ্রেণির হেলপার আর ড্রাইভার।’

দেশের বিভিন্ন সামাজিক ইস্যুতে বরাবরই সরব দেখা যায় নিলয় আলমগীরকে। বিশেষ করে অন্যায় ও অসঙ্গতির বিরুদ্ধে নিজের অবস্থান জানাতে পিছপা হন না তিনি। পিংক বাস নিয়ে সামাজিক মাধ্যমে চলা ট্রল ও নেতিবাচক মন্তব্যের বিরুদ্ধেও তাই প্রতিবাদ জানালেন অভিনেতা।

গত ১৮ আগস্ট নারীদের জন্য চালু করা হয় ‘পিংক বাস’ সার্ভিস। এরপর থেকেই সামাজিক মাধ্যমে এই উদ্যোগ নিয়ে নানা ধরনের ট্রল ও সমালোচনা দেখা যাচ্ছে। তবে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রশংসাও করছেন অনেক সাধারণ মানুষ।

নতুন এই উদ্যোগকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনার মধ্যেই ট্রলকারীদের উদ্দেশে নিলয় আলমগীরের এমন মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়