সোমবার ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন রাষ্ট্রপতি অর্থনীতি বিভাগের ভাবমূর্তি উজ্জ্বল রেখে দেশসেবা করাই আমার মূল লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করেছেন ‘গার্ড অব অনার’ নিয়ে বঙ্গভবনে অফিস কার্যালয়ে প্রবেশ করেছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আজ বঙ্গভবনে উঠছেন ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে তিনটি প্রস্তাব মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতির শপথের প্রস্তুতি শেষ,দরবার হল প্রস্তুত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ মির্জা ফখরুল‌কে ফ্রান্স-সুইজারল্যান্ডের অভিনন্দন
Advertise with us

স্টার্ক ঝড়ের পর, শরিফুলের পাল্টা আঘাতে খেলায় ফিরেছে টাইগাররা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২২ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

স্টার্ক ঝড়ের পর, শরিফুলের পাল্টা আঘাতে খেলায় ফিরেছে টাইগাররা

সকালটা আভাস দিচ্ছিলো দিনটা ভালো যাবে না বাংলাদেশের। তবে, স্টার্ক ঝড়ে ৬৪ রানে অলআউটের পরও, শরিফুলের পাল্টা আঘাতে খেলায় ফিরেছে টাইগাররা। বাহাতি এই পেসারের ৬ উইকেটে বড় লিডের স্বপ্নটা এগিয়ে নিতে পারেনি অজিরা।

আত্মবিশ্বাস, স্বপ্ন, প্রত্যাশা সবকিছু নিয়ে টস করতে নামেন বাংলাদেশের কাপ্তান নাজমুল শান্ত। মুদ্রা নিক্ষেপণের ভাগ্যটা সহায় হয়নি বাংলাদেশের। টসে হেরে ব্যাটিংয়ে নামা দুই ওপেনার ফিরেছেন স্টার্ক ঝড়ে। ফর্মে থাকা শান্তও পারেননি নিজেকে উইকেটে টিকিয়ে রাখতে।

১০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে দিশেহারা বাংলাদেশের ব্যাটিংয়ে আরও বড় ধাক্কা হয়ে আসে মমিনুলের ফিরে যাওয়া। দলীয় ১২ রানে লিটন শূন্য হাতে ফিরলে শঙ্কা যাগে বাংলাদেশের লজ্জার রেকর্ডের। ততক্ষণে স্টার্ক তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় দ্রুত গতির ফাইফার। মুল ব্যাটাররা যখন একে একে ব্যর্থ তখন শেষ উইকেট জুটিতে হাল ধরেন শরিফুল আর তাইজুল। লেজের দিকের এই দুই ব্যাটারের থেকে আসে ২৫ রান। আর বাংলাদেশ থামে দেড় সেশনে মাত্র ৬৪ রানে ।

টাইগারদের বোলিংয়ের শুরুটাও ছিল ছন্দহীন। তৃতীয় ওভার শেষ হবার আগেই অজিদের স্কোরবোর্ডে ২২ রান। ঠিক তখনই তাসকিন ম্যাট রেনশকে ফিরিয়ে জানান দিলেন নিজেদের পেস শক্তির। এরপরেই শরিফুল ঝড়ে থামে অজিদের বড় লিডের স্বপ্ন। দলীয় ৪০ রানে ট্রাভিস হেডকে ফিরিয়ে তার উপস্থিতি জানান দিলেন এই বাঁহাতি পেসার। একই ওভারে নিয়েছেন ল্যাবুশেইনের উইকেটও।

দ্রুত তিন উইকেট হারানো দলকে সঠিক পথে রাখেন অভিজ্ঞ স্টিভেন স্মিথ। ক্যামেরন গ্রিনকে সাথে নিয়ে গড়েন ৭৭ রানের জুটি। দলীয় ১১৮ রানে এবার স্মিথকে লেগ বিফরের ফাঁদে ফেলেন শরিফুল। এরপরেই ম্যাচ চলে আসে বাংলাদেশের পক্ষে। ক্যারিকে মিরাজ ফেরানোর পর ওয়েবস্টারকে ফেরান ছন্দে থাকা শরিফুল। আর প্যাট কামিন্সকে আউট করে ফাইফারের উল্লাসে মাতেন বাঁহাতি এই পেসার।

নবম উইকেটে নাথান লায়নকে সাথে নিয়ে ১৭ রানের জুটিতে দুই উইকেট হাতে রেখে, ১০১ রানের লিড নিয়ে প্রথম দিন শেষ করে অস্ট্রেলিয়া।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়