সোমবার ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন রাষ্ট্রপতি অর্থনীতি বিভাগের ভাবমূর্তি উজ্জ্বল রেখে দেশসেবা করাই আমার মূল লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করেছেন ‘গার্ড অব অনার’ নিয়ে বঙ্গভবনে অফিস কার্যালয়ে প্রবেশ করেছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আজ বঙ্গভবনে উঠছেন ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে তিনটি প্রস্তাব মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতির শপথের প্রস্তুতি শেষ,দরবার হল প্রস্তুত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ মির্জা ফখরুল‌কে ফ্রান্স-সুইজারল্যান্ডের অভিনন্দন
Advertise with us

এই নিয়ে টানা পাঁচ ম্যাচ জয়হীন লিওনেল মেসির দল

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৩ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এই নিয়ে টানা পাঁচ ম্যাচ জয়হীন লিওনেল মেসির দল

মেজর লিগ সকারে (এমএলএস) টরন্টো এফসির কাছে ২-১ গোলে হেরেছে ইন্টার মায়ামি। এই নিয়ে টানা পাঁচ ম্যাচ জয়হীন লিওনেল মেসির দল।

রোববার (২৩ আগস্ট) ম্যাচের প্রথমার্ধে দুই দলই আক্রমণে চড়া হলেও গোলের দেখা পায়নি কেউই। দ্বিতীয়ার্ধে অবশ্য বদলে যায় দৃশ্যপট। ম্যাচের ৫৮ মিনিটে বাঁ পায়ের দারুণ শটে টরন্টোকে এগিয়ে দেন জশ সার্জেন্ট।

মিনিট কয়েক পর ব্যবধান দ্বিগুণ করেন ডেরিক এতিয়েন জুনিয়র। দুই গোল হজমের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও বারবার টরন্টোর রক্ষণে আটকে যায় মায়ামি।

তবে ম্যাচের শেষ দিকে আশার আলো দেখান লিওনেল মেসি। রদ্রিগো ডি পলের নিখুঁত থ্রু বল ধরে বাঁ পায়ের শটে টরন্টোর বল জালে পাঠান আর্জেন্টাইন তারকা।

এরপর সমতা ফেরাতে মরিয়া হয়ে আক্রমণ চালালেও আর গোল পায়নি মায়ামি। এই হারে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকলো তারা, যার চারটিতেই হারের স্বাদ পেয়েছে মেসির দল।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়