বৃহস্পতিবার ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
একনেক সভায় মোট ১৬ হাজার কোটি টাকার ১৩টি প্রকল্প অনুমোদন প্রবাসী ভোটে বাংলাদেশকে অনুসরণের পরিকল্পনা করছে নেপাল ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো সুনির্দিষ্ট তথ্যও নেই: ডিবির প্রধান নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি, দুই প্রতিষ্ঠানের জরিমানা সুন্দরবনে অনুমোদনহীন ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ সরকারকে বিপাকে ফেলতে দোসররা অপচেষ্টা চালাচ্ছে: রুহুল কবির রিজভী বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, ৫ দিন বজ্র বৃষ্টির শঙ্কা টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিকের বড় রদবদল ভিসিকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর অভিযোগে একজন গ্রেফতার ইসির সঙ্গে নেপাল নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের বৈঠক
Advertise with us

রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে মানবিক মূল্যবোধের জায়গা থেকে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৩ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে মানবিক মূল্যবোধের জায়গা থেকে: আইনমন্ত্রী

রোহিঙ্গাদেরকে সম্পূর্ণ মানবিক মূল্যবোধের জায়গা থেকে বাংলাদেশ সরকার আশ্রয় দিয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, রোহিঙ্গা সংকট মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট। বাংলাদেশ সরকার এটাকে দেখছে মানবিক দৃষ্টিকোণ থেকে। রোহিঙ্গাদেরকে বাংলাদেশ সরকার আশ্রয় দিয়েছে। তাদের পাশে দাঁড়িয়েছে সম্পূর্ণ মানবিক মূল্যবোধের জায়গা থেকে।

রোববার জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নীতি গবেষণা কেন্দ্র আয়োজিত ‘রোহিঙ্গা সংকট : বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

রোহিঙ্গা ইস্যুটাকে দল-মত নির্বিশেষে ন্যাশনাল ইউনিটির জায়গায় নেয়ার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, আমাদের কাছে বাংলাদেশের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করাই সবচেয়ে বড় ইস্যু। সেটা রক্ষা করতে সিকিউরিটি পারসপেক্টিভটাকে হয়ত আমরা গুরুত্ব দিয়েছি। কিন্তু আমরা ডিপ্লোমেটিক এবং সোশ্যাল কনটেক্সটটাকে কখনোই বাইপাস করছি না। একই সঙ্গে আমরা মানবাধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। যাতে করে রোহিঙ্গা জনগোষ্ঠীর কোনো মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ কোনোভাবেই না আসে। আর ওখানকার ক্রমবর্ধমান যে অপরাধের প্রবণতা, সেটাকে আমাদের অ্যাড্রেস করতে হচ্ছে।

আসাদুজ্জামান বলেন, আমরা বলতে চাই রোহিঙ্গারা বাংলাদেশি না। রোহিঙ্গারা এই ভূখণ্ডের জনগোষ্ঠী না। আমরা বলতে চাই রোহিঙ্গারা মানুষ। রোহিঙ্গাদের মানবাধিকার আছে। রোহিঙ্গারা সংস্কৃতিগতভাবে ও নৃতাত্বিকভাবে ওই ভূখণ্ডের অধিবাসী এবং সেখানে আন্তর্জাতিক আইনে তারা কিছু প্রটেকশন পাওয়ার অধিকার রাখে।

প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পরেই (রোহিঙ্গা) বিষয়টাকে নিয়ে একটি জাতীয় কমিটি গঠন করেছেন উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, আমরা বিশ্বাস করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া সরকার যেভাবে রোহিঙ্গা ইস্যুকে আন্তর্জাতিক পর্যায়ে সমাধান করেছিলেন সেই পথ ধরেই আমরা এগিয়ে যাব।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়