মঙ্গলবার ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
সড়ক দুর্ঘটনায় তাৎক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিতে নতুন উদ্যোগ সরকারের প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের চলমান কার্যক্রম নিয়ে বৈঠক জাতীয় নির্বাচনের থেকেও স্থানীয় সরকার নির্বাচনে বেশি গুরুত্ব দিচ্ছে সিইসি ভারতের টানা প্রচেষ্টার পরও স্থগিত হয়ে গেল প্রধানমন্ত্রীর দিল্লি সফর প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন রাষ্ট্রপতি অর্থনীতি বিভাগের ভাবমূর্তি উজ্জ্বল রেখে দেশসেবা করাই আমার মূল লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করেছেন ‘গার্ড অব অনার’ নিয়ে বঙ্গভবনে অফিস কার্যালয়ে প্রবেশ করেছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আজ বঙ্গভবনে উঠছেন ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে তিনটি প্রস্তাব
Advertise with us

ভাইকিং-স্টাইলের চুল কেটে নতুন লুকের ভিডিও প্রকাশ করেছেন আর্লিং হালান্ড

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৪ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভাইকিং-স্টাইলের চুল কেটে নতুন লুকের ভিডিও প্রকাশ করেছেন আর্লিং হালান্ড

ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হালান্ড তার চিরচেনা ভাইকিং-স্টাইলের লম্বা চুল কেটে এবার বেছে নিয়েছেন ছোট করে ছাঁটা ‘বাজ কাট’। রোববার (২৩ আগস্ট) সকালে ইনস্টাগ্রামে একটি ছোট ভিডিওতে নতুন লুকের ভিডিও প্রকাশ করেছেন নরওয়ের এই তারকা।

ক্যারিয়ারের বিভিন্ন সময়ে চুলের স্টাইল বদলেছেন হালান্ড। কখনও পনিটেল, আবার কখনও লম্বা চুল খোলা রেখেই মাঠে দেখা গেছে তাকে। তবে ২৬ বছর বয়সী এই তারকার জন্য এবারের স্টাইল একেবারেই নতুন।

নরওয়ের হয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলার পর বেশ মুক্তভাবেই গ্রীষ্মের ছুটি কাটিয়েছেন হালান্ড। ফ্রেঞ্চ রিভিয়েরায় প্রিটি লিটল থিংয়ের প্রতিষ্ঠাতা উমর কামানির সঙ্গে ইয়ট ভ্রমণে সময় কাটিয়েছেন তিনি। এছাড়া সিসিলির আশপাশেও নৌভ্রমণ করেছেন এই ফুটবলার।

হালান্ডের চুলের স্টাইল নিয়ে আগেও ব্যাপক আগ্রহ দেখা গেছে। সাবেক ম্যানচেস্টার সিটি তারকা কেভিন ডি ব্রুইনে ২০২৩ সালে জানিয়েছিলেন, হালান্ডের চুল দেখে তার সন্তানরাও অনুপ্রাণিত হয়েছে।

ডি ব্রুইনে বলেছিলেন, আর্লিং একজন সুপারস্টার। আমার তিন সন্তানই লম্বা চুল রাখে। আমার ছেলের স্কুলের অন্য শিশুদের মধ্যেও এটা দেখি। তাদের সবার চুলও অনেকটা এমন। ব্যাপারটা মজার।

গত সপ্তাহের কমিউনিটি শিল্ডে অবশ্য পনিটেল স্টাইলেই মাঠে নেমেছিলেন হালান্ড। তবে ম্যাচে নিজের স্বাভাবিক ছন্দে ছিলেন না তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়