বৃহস্পতিবার ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
নির্বাচন কমিশনকে আসন্ন সকল নির্বাচন সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির হাসনাত আবদুল্লাহর বিপরীতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে সংসদে হট্টগোল সংসদে মক্কা প্যাক্টে রুমিন ফারহানার প্রশ্নে অবস্থান স্পষ্ট করেছেন পররাষ্ট্রমন্ত্রী ৩ বস্তির আধুনিকায়নে ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ করবে চীন রাষ্ট্র ও জনগণের স্বার্থই হবে আমার একমাত্র লক্ষ্য: রাষ্ট্রপতি নেপালের আকস্মিক বন্যার ঘটনায় শোক ও দুঃখপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি অধিবেশন শুরুর আগে সরকারদলীয় এমপিদের নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী আজ বিকেল তিনটায় বসছে সংসদের তৃতীয় অধিবেশন দেশে অনেক মুখোশধারী ফ্যাসিস্ট পুনর্বাসনে ষড়যন্ত্র করছে: আইনমন্ত্রী চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শুরু ৫৫তম জশনে জুলুস
Advertise with us

মোশাররফেরের ‘মহানগর’ ভক্তদের দীর্ঘ অপেক্ষার সমাপ্তি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৬ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মোশাররফেরের ‘মহানগর’ ভক্তদের দীর্ঘ অপেক্ষার সমাপ্তি

‘মহানগর’ ভক্তদের দীর্ঘ অপেক্ষা এবার শেষ হওয়ার পথে। জনপ্রিয় ওয়েব সিরিজটির তৃতীয় সিজন নিয়ে সরাসরি ইঙ্গিত দিয়েছেন নির্মাতা আশফাক নিপুণ। নিজের জন্মদিনে প্রকাশ করা একটি ভিডিওতে নতুন সিজনের চিত্রনাট্য শেষ করার কথা জানিয়ে দর্শকদের উচ্ছ্বসিত করে তুলেছেন তিনি।

পরে এক দর্শকের প্রশ্নের জবাবে ‘ইয়েস’ বলেও বিষয়টি অনেকটাই নিশ্চিত করেছেন নির্মাতা।

বুধবার (২৬ আগস্ট) জন্মদিন উপলক্ষে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন আশফাক নিপুণ। সেখানে ভক্তদের উদ্দেশে বিভিন্ন কথা বলার একপর্যায়ে তিনি বলেন, ‘যাইহোক, এখন স্ক্রিপ্টটা শেষ করে আসি। সময় হাতে বেশি নেই।’

তবে কোন চিত্রনাট্য নিয়ে ব্যস্ত, তা আলাদা করে বলতে হয়নি তাঁকে। ভিডিওতেই ‘মহানগর’-এর পরিচিত ইন্ট্রো মিউজিক নিজের কণ্ঠে গেয়ে শোনান নিপুণ। এরপরই দর্শকদের বুঝতে বাকি থাকেনি—বহুল প্রতীক্ষিত ‘মহানগর ৩’-এর চিত্রনাট্য নিয়েই এগোচ্ছেন নির্মাতা।

নিপুণের পোস্টের মন্তব্যের ঘরে ভক্তদের বড় অংশও জানতে চান তৃতীয় সিজন নিয়ে আপডেট। এক দর্শক সরাসরি প্রশ্ন করেন, ‘তাহলে কি মহানগর ৩ ভায়া?’ জবাবে নির্মাতা লেখেন, ‘ইয়েস’। ফলে তৃতীয় সিজন আসছে—এমন প্রত্যাশা আরও জোরালো হয়েছে।

বাংলাদেশের ওয়েব সিরিজের দৃশ্যপট বদলে দেওয়া সিরিজগুলোর অন্যতম ‘মহানগর’। ২০২১ সালে মুক্তি পাওয়া প্রথম সিজনে ওসি হারুন চরিত্রে মোশাররফ করিমের অভিনয় ব্যাপক জনপ্রিয়তা পায়। দুই বছর পর ২০২৩ সালে মুক্তি পায় দ্বিতীয় সিজন। গল্প, নির্মাণ ও অভিনয়ের কারণে সিরিজটি বাংলাদেশ ছাড়িয়ে পশ্চিমবঙ্গের দর্শকদের কাছেও প্রশংসা পায়।

দ্বিতীয় সিজনের শেষেই তৃতীয় কিস্তির সম্ভাবনার ইঙ্গিত ছিল। এরপর প্রায় তিন বছর কেটে গেলেও নতুন সিজন নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এর মধ্যে আশফাক নিপুণ সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু পোস্ট করলেই মন্তব্যের ঘরে ‘মহানগর ৩’ নিয়ে প্রশ্ন করতেন ভক্তরা। একপর্যায়ে সিরিজটির কাজ শুরুর খবরও প্রকাশ্যে আসে। পরে জানা যায়, বাজেটসংক্রান্ত জটিলতায় হইচই বাংলাদেশের পক্ষ থেকে তখন তৃতীয় সিজনের কাজ এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছিল না।

এবার অবশ্য পরিস্থিতি বদলানোর ইঙ্গিত মিলছে নির্মাতার কথায়। তবে শুটিং কবে শুরু হবে, কারা অভিনয় করবেন কিংবা নতুন সিজন কবে মুক্তি পাবে—এসব বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

প্রথম দুই সিজনের সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন মোশাররফ করিম। ওসি হারুন চরিত্রে তাঁর অভিনয়ই ‘মহানগর’-কে দর্শকের কাছে আলাদা পরিচিতি এনে দেয়। তৃতীয় সিজনেও হারুন চরিত্রে তাঁর ফেরার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে নতুন সিজনে দেখা যেতে পারে—এমন আলোচনাও রয়েছে।

বিয়ের দরজায় তিনবার, প্রতিবারই ফিরেছেন সুস্মিতা!বিয়ের দরজায় তিনবার, প্রতিবারই ফিরেছেন সুস্মিতা!
তবে সব আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত ‘মহানগর ৩’-এর গল্প, অভিনয়শিল্পী ও মুক্তির সময় নিয়ে চূড়ান্ত তথ্যের জন্য অপেক্ষাই করতে হবে। আপাতত আশফাক নিপুণের ‘ইয়েস’ই দীর্ঘদিনের অপেক্ষায় থাকা দর্শকদের জন্য সবচেয়ে বড় সুখবর।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়