শুক্রবার ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

ব্রিজ সংস্কারকাজের কারণে ঢাকা অভিমুখী লেনে তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৯ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রিজ সংস্কারকাজের কারণে ঢাকা অভিমুখী লেনে তীব্র যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজে সংস্কারকাজের কারণে ঢাকা অভিমুখী লেনে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

আজ (শনিবার, ২৯ আগস্ট) সকালে কুমিল্লার মাধাইয়া থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার সড়কে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়।

ঘণ্টার পর ঘণ্টা যানজটে দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা। সড়ক বিভাগ জানায়, আষাড়িয়ারচর ব্রিজের ঢাকা অভিমুখী লেনে বড় গর্ত সৃষ্টি হওয়ায় গতকাল (শুক্রবার, ২৮ আগস্ট) সকাল থেকে সংস্কারকাজ শুরু হয়।

এসময় একটি লেন বন্ধ রেখে অপরটি দিয়ে উভয় দিকের যানবাহন চলাচল করানোয় মহাসড়কে চাপ বেড়ে শুক্রবার রাত থেকে তীব্র যানজট হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়