শুক্রবার ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার নাম উঠে আসা দেশের জন্য লজ্জার: প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের নেতৃত্বে ১০ সদস্যের ‘ই-পার্লামেন্ট প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন আইএমএফ’র সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে: অর্থমন্ত্রী বহু প্রাণের বিনিময়ে দেশ গঠনের বিরল সুযোগ এসেছে: রাষ্ট্রপতি কাল সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে কাজ করবে কানাডা বিদ্যুতের প্রিপেইড মিটার ব্যবহার বাড়াতে প্রণোদনা দিচ্ছে সরকার নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর লক্ষ্যে কাজ চলছে রূপপুরে লেবুভর্তি বস্তা তল্লাশি করে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার
Advertise with us

ফেসবুক স্ট্যাটাসে দুঃখ প্রকাশ হাসনাত আব্দুল্লাহর, কর্মসূচি বহাল কওমি ছাত্রদের

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৯ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফেসবুক স্ট্যাটাসে দুঃখ প্রকাশ হাসনাত আব্দুল্লাহর, কর্মসূচি বহাল কওমি ছাত্রদের

ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে জানিয়ে ফেসবুক স্ট্যাটাসে দুঃখ প্রকাশ করেছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুষ্ঠানস্থলে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত বহাল রাখার কথা জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ।

খোঁজ নিয়ে জানা গেছে, আজ (শনিবার, ২৯ আগস্ট) বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তবে গতকাল শুক্রবার মধ্যরাতে কওমি ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে মাদরাসা শিক্ষার্থীরা সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে দেয়া বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করে। হাসনাত আব্দুল্লাহ ক্ষমা না চাইলে এনসিপির অনুষ্ঠান প্রতিহত করারও ঘোষণা দেন বিক্ষুব্ধরা।

এ অবস্থায় শনিবার বিকেল ৩টায় এনসিপির অনুষ্ঠান স্থলে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের ডাক দেয় কওমি ছাত্র ঐক্য পরিষদ।

তবে হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের করায় কর্মসূচি প্রত্যাহার করা হবে কি না জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া কওমি ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল খালেক বলেন, ‘আমাদের কর্মসূচি এখনো বহাল আছে। আমরা পরামর্শ করছি। যেহেতু কর্মসূচি দিয়েছি অবস্থান করবো ইনশাল্লাহ।’

তবে জেলা প্রশাসক মো. আবুসাঈদ বলেন, ‘এনসিপি শিল্পকলা একাডেমিতে একটি ঘরোয়া অনুষ্ঠান করবে বলে জানিয়েছিল। রাজনৈতিক সমাবেশ হবে, সেটা জানায়নি। সেজন্য আমরা অনুমতি ওইভাবে দিতে পারি না। কারণ শিল্পকলায় কোনো রাজনৈতিক অনুষ্ঠানের জন্য নয়। আর মাদরাসা শিক্ষার্থীদের কর্মসূচির বিষয়ে আমরা কিছু জানি না। আমাদের শিল্পকলা একাডেমি মিলনায়তন ব্যবহার করা যাবে না, কারণ আমাদের কাছ থেকে অনুমতি নেয়নি।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়