সোমবার ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
সাগর-রুনি হত্যাকাণ্ডে সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর রংপুর হত্যাকাণ্ডের ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন ত্রাণমন্ত্রী ডিএমপির তিনজন ডিসি ও পাঁচজন এডিসির নতুন দায়িত্ব গ্রহণ সুনামগঞ্জে সড়ক প্রস্তুতের কথা বলে গাছ কাটছে বনবিভাগ, তথ্য নেই সড়ক বিভাগের গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যা মামলায় জামিন পেয়েছে সাবেক চিফ হুইপ স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, চরভদ্রাসন হাসপাতালে ১৫১ শয্যা উন্নীত করার ঘোষণা শিক্ষা খাতকে পুনর্গঠন করার উদ্যোগ নিয়েছে সরকার: মাহদী আমিন ছিনতাইকালে শিক্ষিকা রনজিলার মৃত্যু, সন্দেহভাজন ছিনতাইকারী ও সহযোগী গ্রেপ্তার বৈরী আবহাওয়া দুই দফায় ঢাকায় নামল চায়না ইস্টার্নের ফ্লাইট ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস
Advertise with us

নতুন গুম আইনের মাধ্যমে মানবাধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ৩০ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নতুন গুম আইনের মাধ্যমে মানবাধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি সরকার কাউকে গুম করেনি এবং ভবিষ্যতেও কাউকে গুম করতে দেবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি নতুন গুম আইনের মাধ্যমে মানবাধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (৩০ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত আন্তর্জাতিক গুম দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গুম করার পরও শেখ হাসিনার কোনো অনুশোচনা নেই। উল্টো জুলাইকে ‘জঙ্গি হামলা’ হিসেবে তকমা দেওয়া হচ্ছে। এটি পৃথিবীব্যাপী লজ্জাস্কর ঘটনা বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, দেশের গণতন্ত্রকামী মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ। পাশাপাশি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

নিজে গুমের শিকার হওয়ার প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নিজে গুমের শিকার হওয়ার পর এই আইন দুর্বল হোক, সেটা কী চাইতে পারি?’ তিনি বলেন, বিএনপি সরকার কাউকে গুম করেনি এবং কাউকে গুম করতেও দেবে না।

বিরোধী দলের সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক বর্জন ও ওয়াকআউটের প্রসঙ্গে তিনি বলেন, ওয়াকআউট কোনো সমাধান নয়। বরং সব বিষয়ে আলোচনা করা উচিত। কোনো কিছু না বলে, না শুনে ওয়াকআউট করলে জাতি তাদের বক্তব্য শোনা থেকে বঞ্চিত হবে।

তিনি আরও বলেন, জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংশোধন করা হবে। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করা হবে।

গুম আইন আগের তুলনায় আরও শক্তিশালী করা হয়েছে বলে উল্লেখ করে, নতুন গুম আইনের মাধ্যমে মানবাধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া গুমের শিকার ব্যক্তিরা মামলা করলে সরকার ন্যায়বিচার নিশ্চিত করার চেষ্টা করবে বলে জানান তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়