শুক্রবার ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বিদেশে পাচারকৃত অর্থ দ্রুত দেশে ফিরিয়ে আনার কার্যক্রম গ্রহণের সুপারিশ চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের হামলায় ১২ পুলিশ সদস্য আহত চট্টগ্রামের বিসিএসআইআর গবেষণা কেন্দ্রে এসি বিস্ফোরণ শিক্ষাক্ষেত্রে অবদান রাখা, গুণি মানুষদের রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করার আহ্বান রাষ্ট্রপতির প্রধানমন্ত্রী মিষ্টির পদত্যাগের প্রতিশ্রুতির বাস্তবায়ন করেছেন: অ্যাটর্নি জেনারেল অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কাজে লাগিয়ে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টি করছে: প্রধানমন্ত্রী ৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডারে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার হাসপাতাল থেকে হাতকড়া পরা অবস্থায় আসামি পলাতক প্রধানমন্ত্রীকে বহনকারী বাস ফেনী পৌঁছেছেন সরকার বেহেশতের গ্যারান্টি দিতে পারবে না কিন্তু উন্নয়নের গ্যারান্টি দেবে: মীর শাহে আলম
Advertise with us

ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছে মানুষ, কমলাপুরে উপচেপড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৭ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৩৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছে মানুষ, কমলাপুরে উপচেপড়া ভিড়

ঈদুল ফিতরের আনন্দঘন ছুটি শেষে আজও ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা গেছে ঢাকামুখী যাত্রীদের উপচেপড়া ভিড়।

দেশের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা ট্রেনগুলোতে অতিরিক্ত যাত্রী চাপ, অনেককে দাঁড়িয়ে কিংবা দরজার কাছে অবস্থান নিতে দেখা গেছে।

শুক্রবার সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায়, প্ল্যাটফর্মে নেমেই ব্যস্ত হয়ে পড়ছেন ফিরতি যাত্রীরা। কেউ রিকশা, কেউ বাস কিংবা রাইড-শেয়ারিং সেবার মাধ্যমে নিজ নিজ গন্তব্যে ছুটছেন। প্ল্যাটফর্মগুলোতে লাগেজ হাতে ক্লান্ত কিন্তু স্বস্তির হাসি মুখে ঘরে ফেরা মানুষের ভিড় চোথে পড়ে।

রেলওয়ে সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদ পরবর্তী সময়ে ঢাকামুখী যাত্রীর চাপ স্বাভাবিকভাবেই বেড়ে যায়। তবে ট্রেনগুলো স্টেশনে সময়মতো পৌছানোয় ভোগান্তি ছাড়াই ঢাকায় পৌছাতে পারছেন যাত্রীরা।

টিকিট পেতে কষ্ট আর অতিরিক্ত ভিড় হলেও পরিবারের সঙ্গে ঈদের আনন্দ কাটিয়ে নিরাপদে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করছেন যাত্রীরা।

পঞ্চগড় থেকে আসা রহিমুল হক বলেন, ‘পরিবারের সঙ্গে ঈদ কাটিয়ে ঢাকায় ফিরেছি। আবারও কর্মময় জীবন শুরু হবে। যে কয়টা দিন পরিবারের সঙ্গে ছিলাম বেশ আনন্দেই কেটেছে।’

রাজশাহী থেকে আসা আদুরি আক্তার বলেন, ‘শ্বশুর-শাশুড়িসহ পরিবারের সঙ্গে ঈদ করেছি। সময়মতো ট্রেন ছেড়েছে, আবার সময়মতো পৌঁছালাম। এখন একটা সিএনজিচালিত রিকশা নিয়ে বাসায় পৌঁছাবো।’

ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন বলেন, সময়মতো সবগুলো ট্রেন স্টেশনে পৌঁছাচ্ছে। যাত্রীদের কোনো ভোগান্তি নেই। সবাই স্বস্তিতে আসতে পারছে৷ স্টেশন এলাকার সার্বিক পরিবেশ সুন্দর আছে। অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ রেলের কর্মকর্তা-কর্মচারীরা তৎপর রয়েছে।

এদিকে, স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রেলওয়ে পুলিশ যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে তৎপর রয়েছে।

ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে আগামী কয়েকদিন ঢাকামুখী মানুষের এই চাপ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়