বৃহস্পতিবার ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
গাজীপুরের শিল্পাঞ্চলে ফিরেছে শান্ত পরিবেশ ও কর্মচাঞ্চল্য হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ট্রাভেল পাশ ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজধানীতে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত চাঁদপুরে সাংবাদিক পরিবারের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা অনুষ্ঠিত বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় বাংলাদেশ ফেরত চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোংলায় আরও শিল্পকারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী চলতি বছরে সাইবার সুরক্ষা আইন সংশোধন হতে পারে: তথ্য প্রতিমন্ত্রী শ্রমিক আন্দোলনকে ইস্যু করে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: জামায়াতের সেক্রেটারি ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে, ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
Advertise with us

শ্রমিক আন্দোলনকে ইস্যু করে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: জামায়াতের সেক্রেটারি

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শ্রমিক আন্দোলনকে ইস্যু করে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: জামায়াতের সেক্রেটারি

চলমান শ্রমিক আন্দোলনকে ইস্যু বানিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে; বাইরের শক্তি অশুভ উদ্দেশ্য বাস্তবায়নের পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, শ্রমিকদের মজুরি বোর্ড গঠনে দলীয়করণ করেছে সরকার, যা পুরোপুরি অনুচিত। শিল্প বাঁচলে দেশ বাঁচবে, আবার শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে। শিল্প মালিক ও শ্রমিকদের যেকোনো সমস্যার ভারসাম্যপূর্ণ সমাধান করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

আন্দোলন দমনে শ্রমিকদের ওপর পুলিশ অমানবিক আচরণ করেছে অভিযোগ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল আহ্বান করেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উসকানিদাতাদের আইনের আওতায় আনার।

সেই সাথে কোনোভাবেই যেন সাধারণ শ্রমিকরা হয়রানির শিকার না হয় এবং শিল্পের ক্ষতি করে, অর্থনীতির চাকাকে থামিয়ে দেয় এমন আন্দোলন না করতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়