সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
থানায় বসেই হত্যার হুমকি পান এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. মাহমুদা মিতু ৬১ বাংলাদেশি ওমরাহ যাত্রী নিরুদ্দেশ, এজেন্সিকে ধর্ম মন্ত্রণালয়ের চিঠি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড গণমাধ্যমে প্রচার আইনত নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী পিরোজপুরে বিএনপি নেতার বাড়ি ও দুইটি দলীয় কার্যালয়ে হামলা-ভাঙচুর ঝিনাইদহে রেল স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপ দুর্বৃত্তদের ফ্যাসিস্টকে পেছনের দরজা দিয়ে মানুষ আসতে দিবে না: রিজভী খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে ঐক্যবদ্ধ হচ্ছে বিরোধীজোট দেশেকে গতিশীল করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন বঙ্গোপসাগরে নিম্নচাপটি আরও ঘণীভূত, আজ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
Advertise with us

নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে ঐক্যবদ্ধ হচ্ছে বিরোধীজোট

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৬ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে ঐক্যবদ্ধ হচ্ছে বিরোধীজোট

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে জিরো টলারেন্স অবস্থানের কথা জানিয়েছে জামায়াত-এনসিপির নেতৃত্বধীন ১১ দলীয় জোট। বিরোধী জোটের অনেক নেতার দাবি, সরকারের নমনীয়তার সুযোগে নাশকতা করছে কার্যক্রম নিষিদ্ধ দলটি। আওয়ামী লীগকে প্রতিহত করতে সরকারকেও পাশে চায় দলগুলো।

ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার ঘোষণা কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ঠেকাতে ঐক্যবদ্ধ হচ্ছে বিরোধীজোট। এনসিপি, এবি পার্টিসহ অন্যান্য দলের শীর্ষ নেতারা মনে করছেন, শেখ হাসিনার ফেরার ঘোষণায় সবচেয়ে বিপদে কার্যক্রম নিষিদ্ধ দলের তৃণমূলের নেতা-কর্মীরা।

বিরোধী জোটের নেতাদের দাবি, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য আগের মতোই শক্তিশালী। জুলাইয়ের সব শক্তিকে সঙ্গে নিয়েই ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা তাদের।

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘গত তিন চার মাস ধরে একই কথা বলছেন তারা (আওয়ামী লীগ)। তারা তো আসতে পারতেন। আমরা তো চাই শেখ হাসিনাকে তাঁর নিজের ফিরে আসার বিষয়ে উৎসাহী নয়, সে যদি ফিরে আসতে নাও চায়, বাংলাদেশের সরকার ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কের মধ্য দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসবে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার যে ফাঁসির রায় হয়েছে সেই রায় বাংলাদেশে কার্যকর হবে।’

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘আগস্টে যেভাবে লড়াই সংগ্রামী ও ঐক্যবদ্ধ দল তৈরি হয়েছিল, সেই ধরনের দল তৈরিতে আমরা বাধ্য হবো।’

জোটের সবচেয়ে বড় শরিক জামায়াতের দাবি, সরকারের নমনীয়তার সুযোগে গুপ্ত হামলার সাহস পেয়েছে কার্যক্রম নিষিদ্ধ দলের নেতা-কর্মীরা।

১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামদিুর রহমান আযাদ বলেন, ‘একটা হলো পতিত স্বৈরাচার আরেকটি হলো নব্য স্বৈরাচার। এই দুই স্বৈরাচার যখন এক হয়ে যাচ্ছে, একসাথে বিরোধীদলকে ঠেকানোর জন্য কৌশল নিয়ে অপকৌশলে কাজ করছে। এর ফলে একটি নতুন সংকটের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এ ব্যাপারে জনগণকে সজাগ হওয়ার আহ্বান জানাই।’

দেশের আইন-শৃঙ্খলার উন্নয়ণে সরকারকে আরও সক্রিয় হওয়ার আহ্বান, বিরোধী জোট নেতাদের।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়