শনিবার ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
তাহসিফের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের, বন্ধু দ্বীপকে গ্রেপ্তার ভারত থেকে আমদানি করা চালে ক্যানসার সৃষ্টিকারী আফলাটক্সিনের উপস্থিতি শনাক্ত প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১ লাখ এতিম শিক্ষার্থীকে সহায়তা দেওয়া হবে পরীক্ষার খাতা মূল্যায়ন শতভাগ নির্মোহভাবে করা হয়েছে: মাহদী আমিন এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ ব্যাংকের চাকরি ছেড়ে ঠাকুরগাঁওয়ে ফেরা, এবার সংসদে মির্জা ফয়সল নভেম্বরে জ্বালানি তেলের দাম জানাল সরকার মোটরসাইকেলে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে নতুন সিদ্ধান্ত একসঙ্গে পাঁচ স্লিপার এসি বাসকে ৯৫ হাজার টাকা জরিমানা করল বিআরটিএ ‘বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে বিলম্ব হলেও সবাইকে নিয়েই ফিরেছেন প্রধানমন্ত্রী’
Advertise with us

ব্যাংকিং খাতে প্রথমবারের মতো ৬ লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে খেলাপি ঋণ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্যাংকিং খাতে প্রথমবারের মতো ৬ লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে খেলাপি ঋণ

দেশের ব্যাংকিং খাতে প্রথমবারের মতো ৬ লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে খেলাপি ঋণ। মাত্র তিন মাসের ব্যবধানে নতুন করে খেলাপি হয়েছে প্রায় ১৮ হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিতরণ করা ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আজ (বুধবার, ২ সেপ্টেম্বর) দুুপরে বাংলাদেশ ব্যাংকের এক সভায় এসব তথ্য দেয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য বলছে, জুন শেষে দেশের ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকায়।

গত মার্চে এ অংক ছিলো ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা। অর্থাৎ মাত্র ৯০ দিনে খেলাপি বেড়েছে ১৭ হাজার ৮৫১ কোটি টাকা। পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশই খেলাপি।

অর্থাৎ প্রতি ১০০ টাকা ঋণের বিপরীতে প্রায় ৩৩ টাকাই এখন আদায় অযোগ্য৷ বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর অবস্থা সবচেয়ে শোচনীয়, যেখানে খেলাপি ঋণের হার প্রায় ৪৬ শতাংশ। এমন পরিস্থিতিতে খেলাপি ঋণ নিয়ন্ত্রণে ২৯টি ব্যাংককে ছয় মাসের সময়সীমা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। যেসব ব্যাংকের খেলাপি ঋণ ২০ শতাংশের বেশি, তাদের তা কমিয়ে আনার কঠোর নির্দেশ দেয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়