শুক্রবার ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব সবজির বাজারে দুর্বৃত্তদের হাতে পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য এলএনজি তৃতীয় টার্মিনাল নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না প্রথমবারের মতো সরকারি ট্রেজারি বন্ড পুনঃক্রয় নিলাম করল বাংলাদেশ ব্যাংক সরকার নিরপেক্ষ ও দক্ষ সিভিল সার্ভিস তৈরির চেষ্টা করছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী চট্টগ্রাম বন্দরের এনসিটির সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের ১৫ বছরের চুক্তি অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক পুলিশ সার্জেন্টের ৩ বছরের কারাদণ্ড শিক্ষকদের দাবিগুলো পর্যায়ক্রমে সরকার মেনে নেবে: রিজভী দুর্নীতি করে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা বন্ধ করেছিল ফ্যাসিবাদী সরকার ঠাকুরগাঁও ১ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ
Advertise with us

জ্বালানি তেলসংকট, ইজিবাইকে করে কনের বাড়িতে গেলেন বর

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৭ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ২১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জ্বালানি তেলসংকট, ইজিবাইকে করে কনের বাড়িতে গেলেন বর

ইজিবাইকে করে ২৮ কিলোমিটার দূরে কনের বাড়ির উদ্দেশে রওনা দেন শাহিন আলম। আজ সকালে খাগড়াছড়ির দীঘিনালায়

জ্বালানি তেলের সংকট। এর প্রভাবে তেমন মিলছে না ভাড়ায় চালিত কার-মাইক্রো। দু-একটি মিললেও ভাড়া চাওয়া হচ্ছে দুই থেকে তিন গুণ। এমন অবস্থায় খাগড়াছড়িতে বিয়ে করতে ইজিবাইকে করে ২৮ কিলোমিটার দূরে কনের বাড়িতে গিয়েছেন বর।

আজ শুক্রবার ঘটেছে এ ঘটনা। বরের নাম শাহিন আলম। তিনি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মেরুং ইউনিয়নের মধ্যম বেতছড়ি এলাকার বাসিন্দা। সকালে তিনটি ইজিবাইকে ১৫ জন বরযাত্রীর সঙ্গে তিনি খাগড়াছড়ি জেলা সদরের উত্তর গঞ্জপাড়া এলাকায় অবস্থিত কনের বাড়ির উদ্দেশে রওনা দেন।

জ্বালানি তেলের সংকটে ইজিবাইকে বরযাত্রার কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা যায় মানুষকে। অনেকেই এ উদ্যোগের প্রশংসা করেন।

ভিডিওতে দেখা যায়, বিয়ের সাজে সেজে বর একটি ইজিবাইকে বসে রয়েছেন। পাশে রয়েছেন তাঁর আত্মীয়স্বজন। একপর্যায়ে আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে কনে বাড়ির উদ্দেশে রওনা দেন বরযাত্রীরা।

তিনটি ইজিবাইকে ১৫ জন বরযাত্রী কনে বাড়িতে যান। আজ সকালে খাগড়াছড়ির দীঘিনালায়

জানতে চাইলে বর শাহিন আলম বলেন, কনের বাড়ি তাঁর গ্রাম থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে। এই দূরত্বে যেতে প্রাইভেট কার-মাইক্রোবাস ভাড়ার চেষ্টা করেও পাননি। তাই পাহাড়ি পথে ঝুঁকি জেনেও ইজিবাইকে করে কনের বাড়িতে যাওয়ার উদ্যোগ নেন তিনি।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানির বিশ্ববাজারে অস্থিরতা কাটছে না। বাংলাদেশে ফিলিং স্টেশনগুলোয়ও চাহিদা অনুযায়ী মিলছে না জ্বালানি তেল। ফিলিং স্টেশনগুলোয় তেলের জন্য দীর্ঘ সারিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে ক্রেতাদের। তেল ফুরিয়ে যাওয়ায় বিক্রি বন্ধ থাকছে কোনো কোনো ফিলিং স্টেশনে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়